Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসলামাবাদের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম

ইসলামাবাদের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রা বিরতি ও উচ্চপর্যায়ের আলোচনা শেষে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

আরাগচিকে বহনকারী বিশেষ বিমান ‘মেরাজ’ তেহরান থেকে উড্ডয়ন করেছে এবং অল্প সময়ের মধ্যেই ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। 

এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা শেষে তার প্রতিনিধি দলের একটি অংশ প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে তেহরানে ফিরে গিয়েছিল। 

আজ রোববার (২৬ এপ্রিল) রাতে তারা পুনরায় আরাগছির সঙ্গে ইসলামাবাদে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইসলামাবাদে তার পূর্ববর্তী যাত্রার সময় আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছিলেন। 

সেই বৈঠকগুলোতে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করা হয়। আরাগচি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদার করার লক্ষ্যেই তিনি ইসলামাবাদ, মাসকাট ও মস্কো সফর করছেন। 

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

আরও পড়ুন

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে কোথায় আঘাত হানবে?

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম