Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাসপাতালে ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:১৯ এএম

হাসপাতালে ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। ছবি: সংগৃহীত

Advertisement

শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

তার ফাউন্ডেশন শুক্রবার (১ মে) জানায়, মোহাম্মদি দু’বার সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে পড়েন এবং গুরুতর হৃদরোগজনিত সংকটে ভুগছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘কারাগারের চিকিৎসকেরা তার অবস্থাকে সেখানে সামাল দেওয়া সম্ভব নয় বলে মনে করায়, বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও আগেই পরামর্শ দেওয়া হয়েছিল যে, তেহরানে তার বিশেষজ্ঞ চিকিৎসক দলের অধীনে চিকিৎসা নেওয়া উচিত।’

ফাউন্ডেশন আরও জানায়, শুক্রবার উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তিনি দু’বার অজ্ঞান হয়ে পড়েন।


আইনজীবীদের মতে, গত মার্চের শেষ দিকে তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার কয়েক দিন পর আইনজীবীরা তাকে দেখতে গেলে দেখা যায়, তিনি খুব ফ্যাকাশে ও দুর্বল হয়ে পড়েছেন এবং হাঁটার জন্য একজন নার্সের সহায়তা নিচ্ছেন

৫৩ বছর বয়সি মোহাম্মদিকে গত ১২ ডিসেম্বর পূর্ব ইরানের মাশহাদ শহরে সফরের সময় গ্রেফতার করা হয়।  এরপর থেকেই তিনি কারাবন্দি।

ফেব্রুয়ারিতে তাকে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবী জানান, এর মধ্যে ছয় বছরের সাজা ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশ’র অভিযোগে দেওয়া হয়েছে।


মোহাম্মদির পরিবার ফেব্রুয়ারিতে জানায়, কারাগারে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। 

তাদের অভিযোগ, ডিসেম্বর মাসে গ্রেফতারের সময় তিনি মারধরের শিকার হন।  কয়েকজন ব্যক্তি তার শরীরের পাশ, মাথা ও ঘাড়ে আঘাত করে।

ফেব্রুয়ারিতে নোবেল কমিটি এক বিবৃতিতে মোহাম্মদির প্রতি চলমান ‘জীবন-হানিকর নির্যাতনের’ নিন্দা জানায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রোগীর পথ যত সহজ হবে, স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা তত ভালো হবে

রোগীর পথ যত সহজ হবে, স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা তত ভালো হবে

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব ইরানের

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

আরও পড়ুন

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

কারক থেকে কোহাটের পথে এগোচ্ছে পিটিআইয়ের লং মার্চ

জবাব চাইল সুপ্রিম কোর্ট ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

এশিয়ায় তেলের দাম ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামাল সৌদি আরব

এশিয়ায় তেলের দাম ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামাল সৌদি আরব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম