Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ভারতের মানচিত্র বদলে যাবে’ —পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩৭ এএম

‘ভারতের মানচিত্র বদলে যাবে’ —পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

খাজা আসিফ বলেন, ‘গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে অপমানজনক পরাজয়ের পর ভারতের সেনাপ্রধান নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।’

গত বছরের এপ্রিলে ভারতের হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পালটা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি, তারা ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি আটটি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে রাফালও ছিল, এবং বহু ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

খাজা আসিফ বলেন, ‘একটি জাতি হিসেবে ভারত মনে করছে, তাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়েও ভারত এখন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে ভারত একসময় নিজেদের প্রভাব বলয়ের অংশ মনে করলেও এখন আগের মতো সম্পর্ক নেই।’

অন্যদিকে, পাকিস্তান এ অঞ্চলে ‘সম্মানজনক অবস্থান’ অর্জন করেছে বলে দাবি করেন তিনি। তার মতে, বিষয়টি ভারতের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

ভারত ও ইসরাইলের মধ্যে পাকিস্তানবিরোধী কোনো সমন্বয় আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরাইল চায় না এই অঞ্চলে তাদের মিত্র ভারতের চেয়ে শক্তিশালী আর কোনো দেশ উঠে আসুক। তিনি বলেন, ভারত ও ইসরাইলের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মিল থাকতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

মহাত্মা গান্ধীর ভ্রাতৃত্বের বার্তা বিশ্বে আরও বে‌শি ছ‌ড়িয়ে পড়ুক: দিনেশ ত্রিবেদী

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

সেই পাইলট ও তার পরিবারকে ৫ বছর যে সুবিধা দেওয়ার ঘোষণা

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

চাঁদে যাচ্ছে পাকিস্তানের প্রথম নিজস্ব চন্দ্রযান ‘জিন্নাহ-১’

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, বন্ধ ইন্টারনেট

একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম