Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

দক্ষিণ কোরিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

নিহত সবাই হানওয়া অ্যারোস্পেসের কর্মচারী ছিলেন। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান হানওয়া অ্যারোস্পেসের একটি রকেট জ্বালানি উৎপাদন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়ছেন।  আহত হয়েছেন আরও দু’জন। 

সোমবার (১ জুন) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আহত দুই ব্যক্তি নিজেরাই কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে একজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের কারণে নিহতদের মরদেহ এতটাই বিকৃত হয়েছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন।


হানওয়া অ্যারোস্পেসের এক কর্মকর্তা জানান, রকেটের জ্বালানি তৈরির যন্ত্রপাতি থেকে বিস্ফোরক পদার্থ পরিষ্কার করতে পানি ব্যবহার করার সময় বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সন জে-ইল গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবার ও স্বজনদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ‘ একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কোম্পানির তথ্য অনুযায়ী, নিহত সবাই হানওয়া অ্যারোস্পেসের কর্মচারী ছিলেন।

হানওয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান। দেজনের এই কারখানায় বড় আকারের রকেট ইঞ্জিন তৈরি এবং রকেটের জ্বালানি সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়।


জাতীয় নিরাপত্তা আইনের আওতায় কারখানাটির নকশা ও অভ্যন্তরীণ বিন্যাস সুরক্ষিত থাকায় তদন্তকারীরা তাৎক্ষণিকভাবে এসব তথ্য সংগ্রহ করতে পারেননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দুর্ঘটনা মোকাবিলায় সব ধরনের সরকারি সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

দক্ষিণ এশিয়ায় অপরিণত শিশু জন্মের হার বেশি কেন, উঠে এলো গবেষণায়

দক্ষিণ এশিয়ায় অপরিণত শিশু জন্মের হার বেশি কেন, উঠে এলো গবেষণায়

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় নিহত ১৪০০ ফিলিস্তিনি

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

ভারতে সড়ক সংস্কারকাজে বিস্ফোরণ, নিহত ৫

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

আরও পড়ুন

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম