Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সীমান্ত সংকটে সেউটায় শত শত শিশু-কিশোর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:২০ এএম

সীমান্ত সংকটে সেউটায় শত শত শিশু-কিশোর

ছবি: সংগৃহীত

Advertisement

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটায় সীমান্ত সংকটের পর শত শত অভিভাবকহীন অভিবাসী শিশু আটকা পড়েছে। মরক্কো সীমান্ত ঘিরে অভিবাসীদের ঢলের পর এসব শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মরক্কো ছেড়ে যাওয়ার সময় ভূমধ্যসাগরে পরিবারের সদস্যদের ডুবে যেতে দেখে অনেক শিশু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার উন্নত জীবনের আশায় মরক্কো থেকে কয়েক হাজার মানুষ সাগরপথে কিংবা সীমান্তের বেড়া ঘুরে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। ওই দিন প্রায় ৬০ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রমের চেষ্টা করলেও তাদের বেশির ভাগকে ফেরত পাঠানো হয়। তবে আনুমানিক ৩ থেকে ৫ হাজার অভিবাসী বহিষ্কার এড়াতে সক্ষম হয়েছেন। তাদের মধ্যে ৮ শতাধিক অভিভাবকহীন শিশু রয়েছে।

এসব শিশুর একজন ১৭ বছর বয়সি কিশোরী, যিনি জানান, সাগর পাড়ি দেওয়ার সময় তিনি তার আট বছর বয়সি ভাইকে ডুবে যেতে দেখেছেন। পরে স্প্যানিশ পুলিশ ভাইয়ের লাশ উদ্ধার করে। যাত্রাপথে তিনি তার মায়ের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। বর্তমানে সরকারি আশ্রয়কেন্দ্রে জায়গা না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করতে হচ্ছে তাকে।

স্পেনের আইন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক অভিবাসীরা আশ্রয়ের আবেদন করতে পারলেও মরক্কোর নাগরিকদের মানবিক সুরক্ষা পাওয়ার সুযোগ সীমিত। আবেদন প্রত্যাখ্যাত হলে তাদের বহিষ্কারের মুখে পড়তে হয়। তবে অভিভাবকহীন শিশুদের ক্ষেত্রে আইন ভিন্ন। স্পেনের শিশু সুরক্ষা আইন অনুযায়ী, একা থাকা শিশু ও কিশোরদের তাৎক্ষণিক সুরক্ষা ও সরকারি তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে।

এদিকে, এক অভিভাবকহীন মরক্কান শিশুকে ফেরত পাঠানোর সময় স্থানীয়দের প্রতিবাদের মুখে তাকে স্প্যানিশ সিভিল গার্ডের হেফাজতে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুটি কান্নাকাটি করে নিজেকে নাবালক বলে জানালেও প্রথমে তাকে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।

বর্তমানে সেউটার অভিবাসী আশ্রয়কেন্দ্রটির ধারণক্ষমতা ৬০০ জন হলেও সেখানে অতিরিক্ত মানুষ অবস্থান করছে। ফলে খাদ্যসংকটও দেখা দিয়েছে। অনেক অভিবাসী খোলা আকাশের নিচে, সমুদ্রসৈকতে কিংবা পাহাড়ি এলাকায় রাত কাটাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে আগাম সাধারণ নির্বাচন ঘোষণা

স্পেনে চরম আবাসন সংকট, প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

স্পেনে চরম আবাসন সংকট, প্রতিবাদে রাস্তায় লাখো মানুষ

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে হাজার হাজার মানুষের বিক্ষোভ

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

আরও পড়ুন

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম