Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

পারমাণবিক কর্মসূচি থেকে সরে হরমুজে নজর ইরানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

পারমাণবিক কর্মসূচি থেকে সরে হরমুজে নজর ইরানের

হরমুজকে কৌশলগত ব্যবস্থা মনে করছে ইরান। সংগৃহীত ছবি

Advertisement

পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসে হরমুজ প্রণালির দিকে জোর দিচ্ছে ইরান।  মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমন খবর প্রকাশ করেছে এনবিসি নিউজ।

গণমাধ্যমটি জানিয়েছে, ওই কর্মকর্তাদের মতে ইরান এখন পারমাণবিক কর্মসূচির চেয়ে হরমুজ প্রণালিকে বেশি কার্যকর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে দেখছে। সংঘাতের আগের পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর তেহরানের এই কৌশলগত দৃষ্টিভঙ্গি আরও জোরালো হয়েছে বলে মূল্যায়নে বলা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান চালিয়ে হরমুজ প্রণালি দখল বা পুনরায় খুলে দেওয়ার চেষ্টা দীর্ঘমেয়াদি, ব্যয়বহুল ও প্রাণঘাতী হতে পারে। একই সঙ্গে এমন অভিযানে সাফল্যের নিশ্চয়তাও নেই।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিন ইউরোপীয় কর্মকর্তা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের দুই আরব কর্মকর্তাও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। 

তাদের মতে, সামরিক শক্তি ব্যবহার করে প্রণালী খুলতে গেলে মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। এর পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে মার্কিন প্রশাসন গোয়েন্দা মূল্যায়নের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি বর্তমানে মার্কিন নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ওয়াশিংটনের অনুমতি ছাড়া ইরানে কোনো পণ্য পৌঁছাতে পারবে না।

এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা অবশ্য একই সঙ্গে বলেছেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ এবং এটি কোনো একক পক্ষের নিয়ন্ত্রণাধীন নয়। তার দাবি, প্রয়োজন হলে সাময়িক বিকল্প রুট কোনো অনুমোদন, পারমিশন, টোল বা অতিরিক্ত চার্জ ছাড়াই পরিচালনা করা হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান ঘিরে আরও তিন রণতরিসহ ২০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

‘হরমুজ কার্ড’ ব্যবহারের ক্ষমতা হারায়নি ইরান

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি

কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

ইরানের নেতৃত্বে ‘ফাটল’ কট্টরপন্থি এমপিকে হঠাৎ কেন জেলে পাঠাল ইরান?

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

মাসজুড়ে বড় উত্থানের পর স্থির তেলের দাম

আরও পড়ুন

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম