Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড় ও বন্যায় ৫ জনের প্রাণহানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫৭ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড় ও বন্যায় ৫ জনের প্রাণহানি

পানিতে ডুবে যাওয়া বাড়িঘর থেকে মানুষকে নৌকা ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে প্রবল ঝড় ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে।

বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে এখনো কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। পানিতে ডুবে যাওয়া বাড়িঘর থেকে মানুষকে নৌকা ব্যবহার করে উদ্ধার করা হচ্ছে।

ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের এলাকা প্লাবিত করেছে। ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট বলেছেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই এলাকার সবচেয়ে ভয়াবহ বন্যা। 

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের (১১ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।


ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন শুক্রবার প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানান, যাতে রাজ্যটি আরও বেশি ফেডারেল সহায়তা পেতে পারে।

শনিবার তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুরোধ অনুমোদনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ব্রাউন বলেন, ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও নজিরবিহীন বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ফেডারেল সরকার সহযোগিতা করবে।

এদিকে, ডেলাওয়্যার কাউন্টির শেরিফের কর্মকর্তারা শুক্রবার ৫৮ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করার সময় তিনি মারা যান।

এ ছাড়া জেনিংস কাউন্টিতে একটি গাছ বাড়ির ওপর পড়ে চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার পর বুধবার থেকে নিখোঁজ থাকা এক কিশোরের মরদেহও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা না করতে মানুষকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তারা বলেছে, অল্প গভীর মনে হলেও প্রবল স্রোতের পানি গাড়িকে সহজেই ভাসিয়ে বা আটকে দিতে পারে।

গভর্নর ব্রাউন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ঝড় ও বন্যায় প্রাণ হারানো পাঁচজনসহ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। সবাইকে বন্যার পানিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার এবং পানির কাছ থেকে দূরে থাকার অনুরোধ করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

বন্যপ্রাণী সংরক্ষণে যে কৌশলে সাফল্য পেল ভারত

বন্যপ্রাণী সংরক্ষণে যে কৌশলে সাফল্য পেল ভারত

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম