Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি বাসিন্দা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪০ হাজারের বেশি বাসিন্দা

হাওয়াই অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’। ছবি: সংগৃহীত

Advertisement

প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’।  শক্তিশালী এই ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যজুড়ে ৪০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।  এদিকে জাতীয় হারিকেন কেন্দ্র সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হতে পারে।

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। 

পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিট পর্যন্ত হাওয়াইয়ে ৪২ হাজার ৮৮৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২ এবং মাউই কাউন্টিতে ৭ হাজার ২০৩টি সংযোগ রয়েছে। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।

জাতীয় হারিকেন কেন্দ্রের দুপুর ২টার পূর্বাভাসে বলা হয়েছে, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি (২৫ থেকে ৫১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

হারিকেন কেন্দ্র জানিয়েছে, এই বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সৃষ্টি করতে পারে।

ঝড়টি হাওয়াইয়ের ওপর দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সময় আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাওয়াইয়ান ইলেকট্রিক জানিয়েছে, কিছু এলাকায় দীর্ঘ সময়, এমনকি রাতভরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।

টাইমস অব ইসরাইল আরও বলছে,  বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৪২ মাইল বা ৬৭ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষা করে দেখছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

‘যুক্তরাষ্ট্রের পাঠানো জবাব নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ইরান’

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

৩৬০০ টাকায় কেনা ছবি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

আরও পড়ুন

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রাশিয়ায় ‘রহস্যময়’ ভাইরাসে ল্যাব গবেষকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

আইআরজিসির বাধার মুখে হরমুজ থেকে ফিরে গেছে তেলবাহী ট্যাঙ্কার

আইআরজিসির বাধার মুখে হরমুজ থেকে ফিরে গেছে তেলবাহী ট্যাঙ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম