Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও স্ট্র্যানকালি ক্যাসল। ছবি: সংগৃহীত

Advertisement

আয়ারল্যান্ডে একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।  স্ত্রী প্রিসিলা চ্যানকে সঙ্গে নিয়ে তিনি ‘স্ট্র্যানকালি ক্যাসল’ নামে ১৯ শতকের এই দুর্গটি কেনেন বলে জানিয়েছে দ্য আইরিশ টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, দুর্গটি কিনতে জাকারবার্গকে ২ কোটি থেকে ৩ কোটি ইউরো গুণতে হয়েছে।  বাংলাদেশি মুদ্রায় এর সর্বোচ্চ মূল্য প্রায় ৪২৯ কোটি টাকা।  তবে চূড়ান্ত দাম প্রকাশ করা হয়নি এবং লেনদেনটি এখনো আয়ারল্যান্ডের সম্পত্তি মূল্য নিবন্ধনে ওঠেনি।

দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের ব্ল্যাকওয়াটার ভ্যালিতে ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত দুর্গটি মেটার ডাবলিনের আন্তর্জাতিক সদর দপ্তর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। 

জাকারবার্গের এক মুখপাত্র বলেন, ‘মেটার আন্তর্জাতিক সদর দপ্তর আয়ারল্যান্ডে থাকায় মার্ক ও তার পরিবার এই দুর্গে সময় কাটানোর জন্যও উচ্ছ্বসিত।’


স্ট্র্যানকালি ক্যাসলটি প্রায় ১৮৩০ সালে সাবেক ব্রিটিশ এমপি জন কেইলির জন্য নির্মাণ করা হয়। গথিক স্থাপত্যশৈলীর এই দুর্গটির আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট।  দুর্গটি এতটাই বিশাল যে, এর রান্নাঘর থেকে খাবার ঘরে যেতে দ্রুত হাঁটলেও প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।

প্রায় ২৫ বছর আগে দুর্গটি কিনেছিলেন বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আরএবি ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি ও তার স্ত্রী জিয়ানকার্লা। পরে তারাই জাকারবার্গের কাছে এটি বিক্রি করেন।


দম্পতি এক বিবৃতিতে জানান, দীর্ঘ ২৫ বছর এই ঐতিহাসিক বাড়ির যত্ন নেওয়ার পর তারা এটি নতুন মালিকের হাতে তুলে দিতে পেরে আনন্দিত। তারা আশা করছেন, জাকারবার্গ ও তার পরিবারও দুর্গটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত রাখবেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

মেটার মিউজ এআইয়ে বড় নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য

ইউক্রেনের যুদ্ধ কি গ্রাস করবে ইউরোপকে?

সিএনএনের বিশ্লেষণ ইউক্রেনের যুদ্ধ কি গ্রাস করবে ইউরোপকে?

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে মেটার সতর্কবার্তা

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মশহরে রাশিয়ার ‘ট্রিপল-ট্যাপ’ হামলা

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

ইউক্রেনকে আর কত ঢালবে ইউরোপ, প্রশ্ন ট্রাম্পের

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম