Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

Advertisement

পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রেইবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে দেওয়া এক বক্তব্যে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই কথা জানান।

ব্লুমবার্গের বরাত দিয়ে ক্রিস রাইট বলেন, ইরান চাইলে দেশের বাইরে থেকে তাদের জ্বালানি সরবরাহ করা সম্ভব। তবে এই প্রস্তাবটি সরাসরি ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত। 

ওয়াশিংটনের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে জানিয়ে আসছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি। 

তিনি আরও যোগ করেন, এই সমস্যার সমাধান হলে ইরান পুনরায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে।

এরই মধ্যে তেহরানের প্রায় ১৪০ মাইল দক্ষিণে অবস্থিত নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে এ বছর নির্মাণকাজের স্পষ্ট গতিবৃদ্ধি লক্ষ্য করার পর ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে ‘চূড়ান্ত হামলার’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও তীব্র করার হুমকি দিয়ে বলেছেন, দেশটিতে আরও বড় পরিসরে বোমা হামলা চালানো হতে পারে এবং তারা কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। 

এ ছাড়া নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছাকাছি পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে বিভিন্ন তৎপরতা ও নড়াচড়া শনাক্ত করার পর সেখানেও হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শীঘ্রই তারা পিকঅ্যাক্স সাইটে হামলা চালাতে পারেন।

সূত্র: মিডলইস্ট মনিটর


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম