সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী।
|
ফলো করুন |
|
|---|---|
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এ হামলায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী উত্তর কুনেইত্রার পূর্ব সামদানিয়া গ্রামের আশপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে। খবর মেহের নিউজ এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরাইল একাধিক সামরিক অভিযান চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অভিযানে ভারী প্রতিরক্ষা স্থাপনা ও যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে ইসরাইলি বাহিনী।
এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবাল আল-শেখ পার্বত্য অঞ্চলসহ দক্ষিণ সিরিয়ার কিছু এলাকা ইসরাইল দখল করে রেখেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

-6abe6b768f241.jpg)