Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেই ভারতীয় পাইলটকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

সেই ভারতীয় পাইলটকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

ফ্লাইদুবাই বিমানের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Advertisement

মাঝ আকাশে বিমানে ঘটে যেতে পারত এক ভয়াবহ দুর্ঘটনা। তবে নিজের প্রাণ বাজি রেখে ককপিটের ভেতরে সহকারী পাইলটের হামলা প্রতিহত করে শত শত যাত্রীর জীবন বাঁচান ফ্লাইদুবাই বিমানের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। 

এই অসাধারণ সাহসিকতার জন্য তাকে বিশেষ সম্মান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (০৩ অক্টোবর) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ফোন করেন নেতানিয়াহু। তিনি পাইলটের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আপনি কেবল ভারতের নন, ইসরাইল এবং পুরো বিশ্বের জন্য একজন সত্যিকারের বীর। আপনাকে ইসরাইলের পরবর্তী স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’ 

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সহকারী পাইলটের হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত। গুরুতর আহত অবস্থায়ও পরিস্থিতি সামাল দিয়ে তিনি বিমানটিকে ছিনতাই বা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন বলে জানা যায়। বিমানটি দ্রুত ঘুরিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। 

এ ঘটনার পর বিভিন্ন দেশের নেতারা তাকে সাহসিকতার জন্য প্রশংসা করেছেন। 

ঘটনার পরই দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই ভারতীয় পাইলটের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান। 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভিডিও কলের মাধ্যমে স্মিত মাচ্ছারের সঙ্গে কথা বলেন এবং তার সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। 

সংযুক্ত আরব আমিরাত সরকার পুরো ঘটনাটিকে একটি ‘ব্যর্থ সন্ত্রাসী হামলা’ বলে চিহ্নিত করেছে। তাদের তদন্তকারী দল জানিয়েছে, সহকারী পাইলট ইচ্ছা করেই কুঠার নিয়ে হামলা চালিয়ে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। 

এর পেছনে অন্য কোনো গোপন গোষ্ঠী বা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে প্রযুক্তিগত ও ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

প্রেস টিভির দাবি নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

পশ্চিমারা কেন নেতানিয়াহুর পতন চায়?

পশ্চিমারা কেন নেতানিয়াহুর পতন চায়?

ফ্লাইদুবাইয়ের ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা নেতানিয়াহুর

বিশ্লেষকদের মত ফ্লাইদুবাইয়ের ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা নেতানিয়াহুর

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত পাইলট ভারতীয়, যা বললেন ট্রাম্প

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর...

আরও পড়ুন

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

কারাগারের ভেতর সুইমিং পুল-টয়োটা গাড়ি, বরখাস্ত ৫ কর্মকর্তা

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মিয়ানমারের দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

সেই ভারতীয় পাইলটকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

সেই ভারতীয় পাইলটকে স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম