Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১০ মাসের বেশি সমুদ্রে কাটিয়ে ঘরে ফিরল মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

১০ মাসের বেশি সমুদ্রে কাটিয়ে ঘরে ফিরল মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের নাবিকেরা

সান ডিয়েগো বন্দরে ভিড়ছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে রেকর্ড দীর্ঘ সময় মোতায়েন থাকার পর অবশেষে নিজ ঘাঁটিতে ফিরেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। 

দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাহাজটি সান ডিয়েগো বন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে টানা ২৬৫ দিন কোনো বন্দরে নোঙর না করেই সাগরে কাটিয়ে দিয়েছে ক্রুরা, যা একটি রেকর্ড। 

যুক্তরাষ্ট্রের তৎকালীন পরিকল্পনা অনুযায়ী সাধারণত একটি মোতায়েনকাল ৬ থেকে ৭ মাস স্থায়ী হয় এবং এর মধ্যে নিয়মিত বিরতিতে বিভিন্ন বন্দরে যাত্রাবিরতি থাকে। গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া এই রণতরীটির মে মাসেই ফিরে আসার কথা ছিল, কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এর মেয়াদ বাড়ানো হয়। 

এর আগে থাইল্যান্ড ও গুয়ামে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পর অবশেষে ইউএসএস জর্জ ওয়াশিংটন এসে দায়িত্বভার গ্রহণ করলে জাহাজটি ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সবমিলিয়ে এর মোট মোতায়েনকাল ছিল ৩২২ দিন। 

দীর্ঘ এই সময় সাগরে কাটানোর কারণে জাহাজের ভেতরের পরিবেশ ও নাবিকদের অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। রসদের ঘাটতি, পানির দূষণ এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো গুরুতর অভিযোগ উঠেছিল জাহাজে থাকা প্রায় ৫ হাজার সেনাসদস্যের বিষয়ে। 

গত মাসে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটর কার্সটেন গিলব্র্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে জানান যে এই মোতায়েন শুরু হওয়ার পর থেকে ক্রুদের মধ্যে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্প অবশ্য দীর্ঘ সময় সমুদ্রে থাকার বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে একে প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করেছিলেন। 

এত সব প্রতিকূলতা ও উদ্বেগের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সান ডিয়েগো উপকূলে পৌঁছানোর পর নাবিকদের এক আবেগঘন ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। ডেস্কে দাঁড়িয়ে থাকা উল্লাসিত নাবিকদের স্বাগত জানাতে বন্দরে ভিড় করেছিলেন তাদের পরিবার ও প্রিয়জনরা। নৌবাহিনী জানিয়েছে, বিমান উইংয়ের সদস্যসহ ১২২ জন নাবিক প্রথমবারের মতো তাদের নবজাতক সন্তানকে চোখের দেখা দেখতে পেয়েছেন। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জাহাজটিতে এসে ক্রুদের হাতে ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন’ তুলে দেন। 

সূত্র: স্কাই নিউজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মেজর নিদালের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, নাগরিকদের দেখা ঠেকাতে পারবে না নিউজিল্যান্ড

মা ও ৮ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে হত্যা

মা ও ৮ মাসের শিশুকে ১৫ তলা থেকে ফেলে হত্যা

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মার্কিন মেজরের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার, কে এই নিদাল হাসান?

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের শিশুর সামনে অভিবাসীকে গুলি করলেন আইস এজেন্ট

আরও পড়ুন

পরিবারের বক্তব্যের ভিত্তিতে কি বাংলাদেশে ফেরত পাঠানো যায়? প্রশ্ন কলকাতা হাইকোর্টের

পরিবারের বক্তব্যের ভিত্তিতে কি বাংলাদেশে ফেরত পাঠানো যায়? প্রশ্ন কলকাতা হাইকোর্টের

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

বিক্ষোভ ঠেকাতে ২৬ হাজার নিরাপত্তাকর্মীতে ঘেরা দিল্লি

বিক্ষোভ ঠেকাতে ২৬ হাজার নিরাপত্তাকর্মীতে ঘেরা দিল্লি

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম