বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
‘হাম ভারত কে লোগ’ -এর সভাপতি তুষার গান্ধী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ‘হাম ভারত কে লোগ’ -এর সভাপতি তুষার গান্ধী ও তার সহযোগীদের বিভিন্ন স্থান থেকে আটক করেছে মুম্বাই পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তুষার গান্ধীকে বান্দ্রা থেকে তুলে নিয়ে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে তুষার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাকে আটক করা হয়েছে এবং অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ নিশ্চিত করেছে, তার সহযোগী ও সংগঠনের সহ-সভাপতিকে আন্ধেরি থেকে তুলে নিয়ে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তাদের কেবল হেফাজতে করা হয়েছে।
গতকাল শুক্রবার তুষার গান্ধী এক্সে একটি পোস্টারসহ বার্তা দিয়ে মুম্বাইবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা শনিবার বিকেল সাড়ে ৩টায় আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে তার সঙ্গে যোগ দেন। এই বিক্ষোভটি যন্তর মন্তরে সিজেপির কর্মসূচির সমর্থনে।
তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভ আয়োজনের অনুমতির জন্য কোনো আবেদন পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো অনুমতিও দেওয়া হয়নি।


