Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

মাস্কের এক পোস্টেই টালমাটাল আম্বানির সাম্রাজ্য

ইলন মাস্ক ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের ইন্টারনেট বাজারে একপ্রকার অদৃশ্য লড়াই চলছে। একদিকে ইলন মাস্ক। অন্যদিকে মুকেশ আম্বানি। মাস্ক বলেছেন, ভারতে স্টারলিংকের দাম হবে সাশ্রয়ী। তার এমন মন্তব্যে ভারতে দীর্ঘদিন একচেটিয়া ব্যবসা করা আম্বানির রিলায়েন্স জিও বিপদে পড়তে যাচ্ছে। এছাড়াও ঘোষণাটি এমন সময়ে এলো, যখন কয়েকদিনের মধ্যেই জিও’র মূল প্রতিষ্ঠান দেশের ইতিহাসের সবচেয়ে বড় আইপিও ছাড়ছে। খবর আল জাজিরার।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, ভারতে স্টারলিংক বেশি দামি হলে কেউ কিনবে না। তাই স্পেসএক্সকে দাম সাশ্রয়ী রাখতেই হবে। তিনি বলেন, প্রতিযোগিতা সব সময় সাধারণ মানুষের উপকার করে। মানুষ বেছে নেওয়ার সুযোগ বেশি পায়। তার ভাষ্য, আম্বানির মুনাফা কমবে, কিন্তু ব্যবসা বন্ধ হবে না। মাস্ক অবশ্য ভারতের জন্য নির্দিষ্ট কোনো দাম জানাননি। দেশটিতে মোবাইল ডেটার দাম প্রতি গিগাবাইট প্রায় ৭ দশমিক ৭৪ রুপি, যা বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি।


কম দামে ডেটা দেওয়ার কৌশলেই ভারতে জিও বড় হয়েছে। কেনিয়ার মতো বাজারে একই পথে হেঁটে মাস্কও স্থানীয় টেলিকম কোম্পানিগুলোকে চাপে ফেলেছেন। এখন স্পেসএক্স নিজেই মোবাইল অপারেটর হিসাবে নামছে। শুরুটা হবে যুক্তরাষ্ট্র থেকে। সাম্প্রতিক কয়েকটি পোস্টে মাস্ক সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ও আম্বানিকে অভিযুক্ত করেছেন। তার দাবি, বাজারের শীর্ষ প্রতিষ্ঠান জিওকে সুবিধা দিতে বিশ্বের অন্যতম বড় ইন্টারনেট বাজারে স্টারলিংকের প্রবেশ আটকে রাখা হচ্ছে।

শুক্রবার গভীর রাতে তিনি আম্বানিকে সরাসরি খোঁচা দেন। তাকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলে সম্বোধন করে জানতে চান, তিনি কি স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেওয়ার কথা ভাববেন? মাস্কের এই সুর বদল চোখে পড়ার মতো। কারণ মোদির সঙ্গে মাস্কের দীর্ঘদিনের উষ্ণ প্রকাশ্য সম্পর্ক ছিল। ভারত সরকার অবশ্য পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে। সরকারের বক্তব্য, অনুমোদন প্রক্রিয়ায় কোনো পক্ষপাত নেই। স্টারলিংক ও জিওসহ তিনটি স্যাটেলাইট প্রকল্পই চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

এবার মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে স্পেসএক্স

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

আকাশেই স্টারশিপকে কবজায় নিল মাস্কের স্পেসএক্স

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে, শীর্ষ ১০-এ কারা আছেন?

এনভিডিয়ার সিইওকে নিজের দলে চান মাস্ক, যা বললেন

এনভিডিয়ার সিইওকে নিজের দলে চান মাস্ক, যা বললেন

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান ইলন মাস্ক

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ চান ইলন মাস্ক

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম