Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ঈদের নামাজে রাকাত ছুটে গেলে যা করবেন

Advertisement

মুহাম্মদ এনায়েত কবীর

মুহাম্মদ এনায়েত কবীর

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম

ঈদের নামাজে রাকাত ছুটে গেলে যা করবেন

Advertisement

বিদায় নিচ্ছে পবিত্র রমজান। শেষ হচ্ছে রহমত মাগফেরাত ও নাজাতের মাস। শুরু হচ্ছে ঈদের অপেক্ষায় প্রহর গোনা। শাওয়ালের নতুন চাঁদ উদিত হলেই ঈদুল ফিতর।  ঈদের দিনের প্রধান আমল দুই রাকাত ওয়াজিব নামাজ। এই দিনটি শুরু হবে নামাজ আদায়ের মধ্য দিয়ে।

অন্য ফরয নামাজের মতো ঈদের নামাজেও রাকাত ছুটে যেতে পারে। তখন করণীয় কি? ছুটে যাওয়ার নামাজ কিভাবে আদায় করবেন? আগে থেকেই জেনে নিন।

কেউ বিলম্বে এসে ইমামকে প্রথম রাকাতের কেরাতে পেলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত তিনটি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। (মুসান্নাফে আব্দুর রাযযাক: ৫৭১৪)

দেরিতে এসে কেউ ইমামকে রুকুতে পেলো। তাহলে দাঁড়িয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলে ইমামকে রুকুতে ধরতে পারার সম্ভাবনা থাকলে তাই করবে।

কিন্তু দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে না পাওয়ার আশঙ্কা হলে শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবে। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবে। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ পড়বে। (আলবাহরুর রায়েক: ১/১৬১)

কেউ ২য় রাকাতে এসে ইমামের সাথে শরীক হলো। তাহলে তিনি ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সূরা ফাতেহা ও কেরাত পড়বে। এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৮১৩)

কেউ দ্বিতীয় রাকাতের রুকু বা তাশাহুদের পর জামাতে শরীক হলো। এমন হলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে অতিরিক্ত তাকবিরগুলো বলে এরপর সূরা কেরাত পড়ে রুকু সিজদা করবে। এভাবে তার প্রথম রাকাত পূর্ণ হবে। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা কেরাত পড়বে। এরপর অতিরিক্ত তাকবিরগুলো বলে রুকু সেজদা আদায় করে নামাজ শেষ করবে। (ফাতাওয়া খানিয়া ১/১৮৫)

ঈদের নামাজের রাকাত ছুটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। এতে করে ব্যক্তি কষ্ট পান। সারা মাসের ইবাদত কবুল হয়েছে কিনা এমন সংশয়েও ভোগেন । 

তবে ঈদের নামাজের রাকাত ছুটে যাওয়া সাথে সারা মাসের ইবাদত কবুল হওয়া,না হওয়ার সম্পর্ক নেই। আল্লাহ তাআলা সকল রোজাদারকে রহমত মাগফেরাত ও নাজাতের সৌরভে সিক্ত করুন। 

লেখক: শিক্ষক, শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি, ইসলাম কী বলে?

চশমা পরে নামাজ আদায় করা যাবে কি, ইসলাম কী বলে?

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

জুমার নামাজের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

জুমার নামাজের সূচনা ও ঐতিহাসিক প্রেক্ষাপট

জুমা আদায়কারীর জন্য নবীজির (সা.) সুসংবাদ

জুমা আদায়কারীর জন্য নবীজির (সা.) সুসংবাদ

জুমার দিনের বিশেষ ফজিলত

জুমার দিনের বিশেষ ফজিলত

আরও পড়ুন

ইমামের আগে দাঁড়ালে কি মুক্তাদির নামাজ হবে?

ইমামের আগে দাঁড়ালে কি মুক্তাদির নামাজ হবে?

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?

দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী?

শেষ রাতের যে ৫ আমল বদলে দিতে পারে জীবন

শেষ রাতের যে ৫ আমল বদলে দিতে পারে জীবন

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম