Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

কাবা শরিফের কিসওয়া উত্তোলনে হজের প্রস্তুতি শুরু

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম

কাবা শরিফের কিসওয়া উত্তোলনে হজের প্রস্তুতি শুরু

কাবা শরিফ সাদা কাপড়ে আবৃত।

Advertisement

পবিত্র হজের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে কাবা ঘরের কালো গিলাফ বা ‘কিসওয়া’ উত্তোলন করা হয়েছে। এর মধ্য দিয়ে হজ মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হলো—যা মসজিদুল হারাম-কেন্দ্রিক শতাব্দীর প্রাচীন একটি ঐতিহ্য।

পবিত্র মক্কা নগরীর এই বার্ষিক ধর্মীয় আনুষ্ঠানিকতায়, টানা ১০ দিনেরও বেশি সময় ধরে রক্ষণাবেক্ষণ কাজ শেষে কিসওয়ার নিচের অংশ ওপরে তোলা হয়। এরপর প্রায় তিন মিটার পর্যন্ত অংশ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। হজের প্রাক্কালে আগত লাখ লাখ মুসল্লির জন্য এটি প্রস্তুতির একটি দৃশ্যমান সংকেত হিসেবে বিবেচিত হয়।

প্রতি বছর হজ মৌসুমের শুরুতেই কাবা প্রাঙ্গণ ভরে ওঠে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম উম্মাহর উপস্থিতিতে। তাওয়াফের সময় হাজিদের বিপুল ভিড় এবং দীর্ঘক্ষণ স্পর্শের কারণে অমূল্য কিসওয়াকে সুরক্ষিত রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

এই পদক্ষেপের ফলে ভিড়ের চাপে গিলাফ ক্ষতিগ্রস্ত হওয়া বা নিচের দিকে ঝুলে পড়ার ঝুঁকি কমে যায়। একই সঙ্গে সাদা কাপড়ে আবৃত কিসওয়ার অংশটি ইহরাম পরিহিত হাজিদের শুভ্রতার সঙ্গে মিলেমিশে এক অপূর্ব আধ্যাত্মিক আবহ তৈরি করে।

কিসওয়া উত্তোলনের পর কাবা প্রাঙ্গণ এখন হাজিদের অভ্যর্থনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। হজের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এটি এভাবেই সংরক্ষিত থাকবে এবং হাজিদের প্রস্থান শেষে পুনরায় আগের অবস্থানে নামিয়ে দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

দুঃখে সবর ও সুখে শোকর নিয়ে যা বললেন কাবা শরিফের ইমাম

দুঃখে সবর ও সুখে শোকর নিয়ে যা বললেন কাবা শরিফের ইমাম

হজের সামর্থ্য হয়েছে আবার বিয়েও জরুরি— আগে কোনটি করবেন?

হজের সামর্থ্য হয়েছে আবার বিয়েও জরুরি— আগে কোনটি করবেন?

হজ এজেন্সির প্রতারণা, হাজিদের থাকা, খাওয়া ও যাতায়াতে ভোগান্তি

হজ এজেন্সির প্রতারণা, হাজিদের থাকা, খাওয়া ও যাতায়াতে ভোগান্তি

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

হজ ব্যবস্থাপনায় বড় প্রস্তুতি, ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

আরও পড়ুন

স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ?

বিয়ের আগে পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের ৩ নির্দেশনা

বিয়ের আগে পাত্র-পাত্রী নির্বাচনে ইসলামের ৩ নির্দেশনা

স্ত্রীর পায়ে চুমু খাওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

স্ত্রীর পায়ে চুমু খাওয়া কি জায়েজ? ইসলাম কী বলে

পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কি জীবন ব্যর্থ? ইসলাম কী বলে

পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কি জীবন ব্যর্থ? ইসলাম কী বলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম