Logo
Logo
×
   

Advertisement

ইসলাম ও জীবন

মসজিদ-মাদরাসার ফান্ডের টাকার ওপর কি জাকাত ওয়াজিব?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

মসজিদ-মাদরাসার ফান্ডের টাকার ওপর কি জাকাত ওয়াজিব?

ফাইল ছবি

Advertisement

এক প্রশ্নকারী জানতে চান, মসজিদের টাকা-পয়সা বা মালের ওপর কি জাকাত আছে?

উত্তরে ঢাকার মোহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদরাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম বলেন, মাদরাসা-মসজিদের ফান্ডে থাকা টাকা-পয়সা বা অন্যান্য সম্পদের ওপর জাকাত ওয়াজিব নয়। কারণ যাকাত এমন সম্পদের ওপর ওয়াজিব হয়, যা কোনো বালেগ, সুস্থবুদ্ধিসম্পন্ন মুসলিম ব্যক্তির মালিকানাধীন।

পক্ষান্তরে মাদরাসা-মসজিদের সম্পদ কোনো ব্যক্তির মালিকানাধীন নয়; বরং তা আল্লাহ তাআলার জন্য ওয়াক্ফকৃত সম্পদ। তাই মাদরাসা-মসজিদের ফান্ডে যত টাকাই থাকুক, তার ওপর যাকাত ওয়াজিব হবে না।

(الدر مع الشامي: ج۲ ص۱۷۳)

وشرط وجوبھا عقل و بلوغ وإسلام وسببہ ملک نصاب حولي

(الدر مع الشامي ج۶ ص۵۲۰، کتاب الوقف)

وعندھما ھو حسبھا علی حکم ملک اللّٰہ تعالی

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম