Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ভিজ্যুয়াল উপস্থাপনায় মহানবীর জীবনী, ‘এক নজরে সীরাত’

Advertisement

Icon

খালেদ সাইফুল্লাহ মাহমুদ

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

ভিজ্যুয়াল উপস্থাপনায় মহানবীর জীবনী, ‘এক নজরে সীরাত’

Advertisement

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৬৩ বছরের জীবন ও কর্মকে প্রচলিত দীর্ঘ বর্ণনামূলক ধারার বাইরে আধুনিক ভিজ্যুয়াল উপস্থাপনায় তুলে ধরা হয়েছে ‘এক নজরে সীরাত’ গ্রন্থে। 

সহজপাঠ্য ভাষা, ইনফোগ্রাফিক, ম্যাপ ও টাইমলাইনের মাধ্যমে নবীজির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে বইটিতে।

মুতাছিম বিল্লাহ সংকলিত এ গ্রন্থটি প্রকাশ করেছে ‘বুক জার্নি’। লেখকের দাবি, তথ্যগত নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে তিনি প্রায় ৫৯টি মূল ধ্রুপদি সীরাত গ্রন্থ ও নির্ভরযোগ্য ইসলামী ঐতিহাসিক উৎসের সহায়তা নিয়েছেন।

গ্রন্থটির বিশেষত্ব হলো মহানবী (সা.)-এর জীবনকে বছরভিত্তিক ও পর্যায়ক্রমিকভাবে সাজানো। এতে ১ হাজার ৫০০ বছরেরও বেশি সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং নবীজির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রঙিন ছক, ইনফোগ্রাফিক ম্যাপ ও টাইমলাইনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটিতে নবীজির জীবনের ৩৬টি প্রধান মাইলফলকও আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে।

৩৬টি উপবিভাগে জীবনের নানা দিক

‘এক নজরে সীরাত’ গ্রন্থে প্রতি বছরের ঘটনাপ্রবাহকে বিভিন্ন বিষয়ভিত্তিক উপবিভাগে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে অবস্থান, খাদ্যাভ্যাস, পোশাক, অলৌকিক ঘটনা এবং ‘আজকের জন্য বার্তা’র মতো বিষয়।

প্রথাগত সীরাতগ্রন্থের তুলনায় সহজ ও প্রাঞ্জল ভাষায় বইটি উপস্থাপন করা হয়েছে। ফলে দীর্ঘ বর্ণনামূলক লেখা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না—এমন পাঠকদের কাছেও বইটি সহজবোধ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সমকালীন পাঠকদের সঙ্গে নবীজির জীবন ও আদর্শের বিভিন্ন দিককে সহজে সংযুক্ত করতে বইটিতে আধুনিক করপোরেট ও স্টার্টআপ জগতের কিছু প্রচলিত শব্দ বা জার্গনও ব্যবহার করা হয়েছে।

মূল বইয়ের সঙ্গে রয়েছে ‘সীরাত জার্নি নোটবুক’। এতে পাঠক নবীজির জীবন সম্পর্কে নিজের উপলব্ধি, অনুভূতি ও চিন্তাভাবনা লিখে রাখতে পারবেন।

প্রকাশকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঠকের অনুভূতি ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করে পাঠানোর একটি আয়োজনও রাখা হয়েছে। প্রতি ২৫ হাজার পাঠকের মধ্য থেকে সাতজন সৌভাগ্যবানকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

গ্রন্থটির একটি বৈশিষ্ট্য যেমন এর বছরভিত্তিক কাঠামো ও নির্দিষ্ট উপবিভাগ, তেমনি এটি কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও তৈরি করতে পারে। কঠোর ছকে তথ্য উপস্থাপনের কারণে সীরাতের প্রচলিত আবেগঘন ও সাহিত্যিক আবহ কিছুটা কম অনুভূত হতে পারে। তবে এই কাঠামোকেই বইটির স্বাতন্ত্র্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া মহানবী (সা.)-এর জীবনের প্রাথমিক সময়ের কিছু ঘটনা, তারিখ ও সাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। বইটিতে নির্দিষ্ট একটি মত অনুসরণ করায় অন্য মতগুলো বিস্তারিতভাবে আলোচনার সুযোগ সীমিত হয়েছে। এ ক্ষেত্রে টীকা বা বিকল্প মতামত যুক্ত করা হলে গ্রন্থটি আরও সমৃদ্ধ হতে পারত।

তবে যারা মহানবী (সা.)-এর পুরো জীবনকে একসঙ্গে, সহজে মনে রাখার মতো ভিজ্যুয়াল উপস্থাপনা, ম্যাপ ও টাইমলাইনের মাধ্যমে জানতে চান, তাদের জন্য ‘এক নজরে সীরাত’ ব্যতিক্রমী একটি গ্রন্থ হতে পারে।

প্রকাশকের তথ্য অনুযায়ী, বইটির মূল মূল্য ২ হাজার ৪৫০ টাকা। উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯০ টাকা।

বইটি সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করা যাবে +৮৮০ ১৩০৩-৬২০৬৩১ নম্বরে। ওয়েবসাইট: www.eknojoresirat.com

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

অজু ছাড়া ‘দরুদ শরিফ’ পাঠের বিধান: ইসলাম কী বলে?

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

ঐক্যের যে দৃষ্টান্ত তুলে ধরলেন আজহারী

কেন রাসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমতের নবী?

জুমার খুতবা কেন রাসুলুল্লাহ (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও রহমতের নবী?

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

‘আফিয়াহ’-কে যে কারণে শ্রেষ্ঠ দোয়া বললেন রাসুলুল্লাহ (সা.)

দরুদ শরিফ মনে মনে পড়লে কি সওয়াব হবে?

দরুদ শরিফ মনে মনে পড়লে কি সওয়াব হবে?

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি: ০৯ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৯ অক্টোবর ২০২৬

ভিজ্যুয়াল উপস্থাপনায় মহানবীর জীবনী, ‘এক নজরে সীরাত’

ভিজ্যুয়াল উপস্থাপনায় মহানবীর জীবনী, ‘এক নজরে সীরাত’

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যায়?

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যায়?

যে স্বপ্নের আলোকে রচিত ‘সহিহ বুখারি’

যে স্বপ্নের আলোকে রচিত ‘সহিহ বুখারি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম