Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

সৌন্দর্যচর্চায় কৃত্রিম চোখের পাপড়ি ব্যবহারে ইসলামের বিধান কী?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

সৌন্দর্যচর্চায় কৃত্রিম চোখের পাপড়ি ব্যবহারে ইসলামের বিধান কী?

ফাইল ছবি

Advertisement

আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং অন্যান্য অনেক সৃষ্টির ওপর মর্যাদা দান করেছেন। তাই ইসলামে সৌন্দর্যচর্চার ক্ষেত্রে যেমন পরিচ্ছন্নতা ও পরিপাটির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনা এবং ক্ষতিকর সাজসজ্জা থেকে বিরত থাকার নির্দেশনাও রয়েছে।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,

لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

অর্থ: ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।’ (সুরা তীন, আয়াত ৪)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

অর্থ: ‘আর অবশ্যই আমি আদম-সন্তানদের সম্মানিত করেছি, তাদের স্থলে ও সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি, তাদের পবিত্র জীবিকা দান করেছি এবং আমার সৃষ্টির অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা ইসরা, আয়াত ৭০)

প্রশ্ন: চোখে ফলস আইল্যাশ বা কৃত্রিম পাপড়ি ব্যবহার করা কি জায়েজ?

উত্তর: কোনো অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে চোখের স্বাভাবিক পাপড়ি নষ্ট হয়ে গেলে তা পূরণ করার জন্য কৃত্রিম পাপড়ি ব্যবহারের অনুমতি রয়েছে বলে অনেক আলেম মত দিয়েছেন। তবে ব্যবহৃত উপকরণ পবিত্র হওয়া, ক্ষতিকর না হওয়া এবং অজুর সময় পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অজুর পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করলে তা সরিয়ে অজু করতে হবে।

অন্যদিকে, স্বাভাবিক পাপড়ি থাকা সত্ত্বেও শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিম পাপড়ি ব্যবহারের বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো আলেম একে সাজসজ্জার উপকরণ হিসেবে বিবেচনা করে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছেন। তবে অনেক আলেম একে নিষিদ্ধ পরচুলা ব্যবহারের সঙ্গে তুলনা করে নাজায়েজ বলেছেন। তাদের মতে, এ ধরনের সাজসজ্জা শরীরের স্বাভাবিক গঠনে পরিবর্তন আনা, প্রতারণা কিংবা শারীরিক ক্ষতির কারণ হতে পারে।

এ বিষয়ে দলিল হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করা হয়। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) পরচুলা ব্যবহারকারী ও ব্যবহার করিয়ে দেওয়া নারীদের অভিশাপ দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৩৩)

আরেকটি হাদিসে সৌন্দর্যের জন্য ভ্রু উপড়ে ফেলা, উল্কি আঁকা এবং দাঁতের মাঝে ফাঁক তৈরির মতো কাজের নিন্দা করা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ৪৮৮৬)

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাকরির সময় বা কর্মস্থল বহাল রাখতে ঘুস দেওয়া কি জায়েজ?

চাকরির সময় বা কর্মস্থল বহাল রাখতে ঘুস দেওয়া কি জায়েজ?

রোগমুক্তির আশায় তেল-পানি পড়া নিয়ে শরিয়তের বিধান কী?

রোগমুক্তির আশায় তেল-পানি পড়া নিয়ে শরিয়তের বিধান কী?

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম

ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম

শীত আসার আগে সুস্থ থাকতে ৭ নিয়ম মানুন

শীত আসার আগে সুস্থ থাকতে ৭ নিয়ম মানুন

আরও পড়ুন

আপন ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ও কথা বন্ধ, দোয়া কি কবুল হবে?

আপন ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ও কথা বন্ধ, দোয়া কি কবুল হবে?

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

সৌন্দর্যচর্চায় কৃত্রিম চোখের পাপড়ি ব্যবহারে ইসলামের বিধান কী?

সৌন্দর্যচর্চায় কৃত্রিম চোখের পাপড়ি ব্যবহারে ইসলামের বিধান কী?

দুঃখে সবর ও সুখে শোকর নিয়ে যা বললেন কাবা শরিফের ইমাম

দুঃখে সবর ও সুখে শোকর নিয়ে যা বললেন কাবা শরিফের ইমাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম