Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

ছবি: সংগৃহীত

Advertisement

কালো জাদুর প্রভাবে কেউ নামাজ ও কুরআন তিলাওয়াত ছেড়ে দিলে, পরিবারের সঙ্গে অশান্তি করলে কিংবা স্ত্রীকে তালাক দিলে এর দায়ভার কার ওপর বর্তাবে? এমনকি জাদুর প্রভাবে কেউ আত্মহত্যা করলে তার গুনাহ হবে কি না, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম।

তিনি জানান, জাদুর প্রভাবে কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে পড়েন এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে ওই অবস্থায় তার দেওয়া তালাক কার্যকর হবে না। একইভাবে সে সময়ের কথাবার্তা ও অন্যান্য কাজের শরয়ি বিধানও স্বাভাবিক অবস্থার মতো প্রযোজ্য হবে না।

ফতোয়ায় বলা হয়েছে, এমন অবস্থায় কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত করতে না পারলেও তিনি গুনাহগার হবেন না। জাদুর কারণে সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় টানা ছয় ওয়াক্ত নামাজ ছুটে গেলে সুস্থ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করতে হবে না। তবে ছয় ওয়াক্তের কম নামাজ ছুটলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে।


এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথ করে বলতে হবে, তিনি জাদুর প্রভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং ওই সময়ের ঘটনা তাঁর মনে নেই।

তবে জাদুর কারণে কেউ মানসিক অস্থিরতা, কষ্ট বা চাপের মধ্যে থাকলেও যদি তার জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকে, তাহলে বিষয়টি ভিন্ন হবে। এমন অবস্থায় নিজের ইচ্ছায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হবে। একইভাবে নামাজ ছেড়ে দিলে তার জন্য তাঁকেই জবাবদিহি করতে হবে এবং ছুটে যাওয়া নামাজ কাজা আদায় করতে হবে।

আত্মহত্যার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। কেউ যদি সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। তবে জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকা অবস্থায় আত্মহত্যা করলে তা কবিরা গুনাহ। এ ক্ষেত্রে কাজটির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে।

এ বিষয়ে ফতোয়ায় ফাতাওয়া শামি ও ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থের বরাত দেওয়া হয়েছে। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, অচেতন অবস্থা এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে তালাক ও নামাজের বিধান ব্যাখ্যা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

তালাকের নোটিশে ‘বিবাহবিচ্ছেদ চাই’ লিখলেই কি তালাক হয়ে যায়?

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

মেসেজে তালাক দিলে কার্যকর হবে?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

আরও পড়ুন

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?

১৬ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

১৬ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

বিয়েতে উপহার দেওয়া কি বাধ্যতামূলক, ইসলামের বিধান কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম