Logo
Logo
×

Advertisement

টিপস

প্রতিদিনের যে ৭টি অভ্যাস নীরবে আপনার ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

প্রতিদিনের যে ৭টি অভ্যাস নীরবে আপনার ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে

Advertisement

ক্যানসার হঠাৎ করে হয় না, এটি ধীরে ধীরে শরীরে তৈরি হয়। অনেক সময় নীরবেই এই রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। অনেকেই মনে করেন ক্যানসার শুধুই জিন বা ভাগ্যের কারণে হয়, কিন্তু বাস্তবে আমাদের প্রতিদিনের জীবনযাপন ও অভ্যাসগুলোই এর পেছনে বড় ভূমিকা রাখে।

আমরা কী খাই, কতটা চলাফেরা করি, ঘুম কতটা ঠিকভাবে হয়—এসবই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ক্যানসারের ঝুঁকিতে প্রভাব ফেলে। সামান্য সচেতনতা ও কিছু পরিবর্তনের মাধ্যমেই এই ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক -

১. দীর্ঘ সময় বসে থাকা

অফিস, গাড়ি বা টিভির সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা শরীরের বিপাকক্রিয়া কমায়, হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং প্রদাহ বাড়ায়। এতে কোলন, ফুসফুস ও জরায়ুর ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তাই প্রতি ঘণ্টায় অন্তত একবার উঠে হাঁটুন বা স্ট্রেচ করুন এবং দিনে অন্তত আধা ঘণ্টা মাঝারি মানের ব্যায়াম করুন।

২. অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার

চিপস, ইনস্ট্যান্ট নুডলস, সফট ড্রিংক বা রেডি-টু-ইট খাবারে থাকে প্রচুর চিনি, লবণ ও রাসায়নিক উপাদান। গবেষণায় দেখা গেছে, এ ধরনের খাবার কোলন ও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই সম্ভব হলে বাড়িতে তাজা খাবার রান্না করুন এবং ফল, সবজি, বাদাম ও পূর্ণ শস্য বেশি খান।

৩. ঘুমের অভাব

যথেষ্ট ঘুম না হলে শরীরের জৈবঘড়ি বিঘ্নিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কোষের মেরামত বাধাগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতি স্তন, প্রোস্টেট ও কোলন ক্যানসারের আশঙ্কা বাড়ায়। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান ও উঠুন, আর অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন।

৪. সূর্যরশ্মি থেকে সুরক্ষা না নেওয়া

রোদে দীর্ঘক্ষণ থাকা বা সানস্ক্রিন ব্যবহার না করার ফলে ত্বকের ক্ষতি হয় এবং স্কিন ক্যানসার বা মেলানোমার ঝুঁকি বেড়ে যায়। তাই বাইরে গেলে এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন, ছাতা বা টুপি নিন এবং দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন।

৫. ধূমপান ও তামাকসেবন

তামাক যেভাবেই গ্রহণ করা হোক না কেন—ধূমপান বা চিবিয়ে—এটি শরীরের জন্য বিষ। এতে ফুসফুস, মুখ, গলা, অগ্ন্যাশয় ও মূত্রাশয়ের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়ে। মনে রাখবেন, তামাকের কোনো নিরাপদ মাত্রা নেই।

৬. অ্যালকোহল সেবন

অ্যালকোহল শরীরের ডিএনএ নষ্ট করে এবং তা মেরামতের ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে লিভার, স্তন, মুখ, গলা ও কোলন ক্যানসারের আশঙ্কা বাড়ে। সুস্থ থাকার জন্য অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই উত্তম।

৭. মানসিক চাপকে উপেক্ষা করা

স্ট্রেস সরাসরি ক্যানসার না ঘটালেও এটি ইমিউন সিস্টেম দুর্বল করে এবং ধূমপান, অতিভোজন বা মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস বাড়ায়। এসব পরোক্ষভাবে ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ধ্যান, যোগব্যায়াম, গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা প্রকৃতির মাঝে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।

আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতের স্বাস্থ্যের ভিত্তি গড়ে তোলে। সচেতন জীবনযাপন—যেমন সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সূর্যরশ্মি থেকে সুরক্ষা এবং মানসিক প্রশান্তি—ক্যানসারের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোলন ক্যানসারের ৬ গোপন লক্ষণ, জানুন আপনার মধ্যেও আছে কি?

কোলন ক্যানসারের ৬ গোপন লক্ষণ, জানুন আপনার মধ্যেও আছে কি?

এআই প্রযুক্তিতে স্তন ক্যানসার শনাক্তে গবেষকদের নতুন মাইলফলক

এআই প্রযুক্তিতে স্তন ক্যানসার শনাক্তে গবেষকদের নতুন মাইলফলক

বিশেষায়িত জাতীয় ইনস্টিটিউটে অনকোলজি ও রেডিওথেরাপি সেবা: হতে পারে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত

বিশেষায়িত জাতীয় ইনস্টিটিউটে অনকোলজি ও রেডিওথেরাপি সেবা: হতে পারে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত

প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি ঠেকাতে নতুন অ্যান্টিবডির উদ্ভাবন

প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি ঠেকাতে নতুন অ্যান্টিবডির উদ্ভাবন

ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো কী, কেন এটি ঝুঁকিপূর্ণ

ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো কী, কেন এটি ঝুঁকিপূর্ণ

ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী?

শুধু আধুনিক যন্ত্র নয়, দক্ষ মানুষও প্রয়োজন ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী?

আরও পড়ুন

জিমে ওজন তুলছেন? প্রোটিনের বাইরেও যে পুষ্টিগুলো জরুরি

জিমে ওজন তুলছেন? প্রোটিনের বাইরেও যে পুষ্টিগুলো জরুরি

পিরিয়ডের সময় মাথা ঘোরে? জানুন কীভাবে সামলাবেন

পিরিয়ডের সময় মাথা ঘোরে? জানুন কীভাবে সামলাবেন

যেসব পানীয় অজান্তেই আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে

যেসব পানীয় অজান্তেই আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে

কলার খোসা ছাড়ানোর আগে ধোয়া উচিত, কারণ জানুন

কলার খোসা ছাড়ানোর আগে ধোয়া উচিত, কারণ জানুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম