Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সকালের যেসব অভ্যাস দ্রুত আপনাকে বুড়িয়ে দিচ্ছে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

সকালের যেসব অভ্যাস দ্রুত আপনাকে বুড়িয়ে দিচ্ছে

Advertisement

সময় ও বয়সের সাথে চেহারায় পরিবর্তন আসা একেবারেই স্বাভাবিক বিষয়, কিন্তু অনেকেই এই পরিবর্তন সহজে মেনে নিতে পারেন না। শরীর ও ত্বক সুস্থ ও সতেজ রাখার জন্য আমরা নানা কিছু করি। তবে, আপনি জানেন কি, আপনার কিছু সাধারণ সকালের অভ্যাসই দ্রুত বার্ধক্যকে ডেকে আনতে পারে?

এই অভ্যাসগুলো সম্পর্কে জানুন এবং এখনই সতর্ক হয়ে যান:

১. সকালে নাস্তা বাদ দেওয়া:
অনেকেই সকালে দেরি করে নাস্তা করেন কিংবা একেবারেই নাস্তা খান না। কিন্তু খালি পেটে থাকা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে শরীরে স্ট্রেস হরমোন কার্টিজল বৃদ্ধি পায় এবং হজম ক্ষমতা কমে যায়। এর ফলে ত্বকে বয়সের চিহ্ন দ্রুত দেখা দেয়।

২. ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করা:
ঘুম ভাঙার পরই ফোনে সোশ্যাল মিডিয়া বা খবর দেখা অনেকেরই অভ্যাস। এটি একটি মারাত্মক ভুল, কারণ ফোনের নীল আলো এবং নেতিবাচক খবর মস্তিষ্ক ও মনের ওপর চাপ তৈরি করে। এতে মানসিক শান্তি নষ্ট হয় এবং ত্বকে ক্লান্তির ছাপ পড়ে।

৩. খালি পেটে কফি পান:
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি পান করা ত্বক ও শরীরের জন্য ক্ষতিকর। এই অভ্যাসটি নিয়মিত করলে ত্বক দ্রুত নিস্তেজ ও কুঁচকানো হয়ে যায়।

৪. দেরিতে ঘুমানো ও সূর্যের আলোতে না যাওয়া:
যারা দেরি করে ঘুম থেকে ওঠেন, তারা ভোরের রোদ থেকে বঞ্চিত হন। সূর্যের আলো শরীর ও ত্বকের জন্য খুবই প্রয়োজনীয়। ভোরের সূর্যস্নান না করলে শরীরের সতেজতা কমে যায় এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাত্র ৩০ সেকেন্ডের অভ্যাসে চাঙা হবে মন

মাত্র ৩০ সেকেন্ডের অভ্যাসে চাঙা হবে মন

এক কাঁধেই কি ব্যাগ ঝোলানোর অভ্যাস? শরীরে কী ক্ষতি হচ্ছে জানেন?

এক কাঁধেই কি ব্যাগ ঝোলানোর অভ্যাস? শরীরে কী ক্ষতি হচ্ছে জানেন?

সন্তান নিতে চাইলে এই ৪ বদভ্যাস আজই ত্যাগ করুন

সন্তান নিতে চাইলে এই ৪ বদভ্যাস আজই ত্যাগ করুন

দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা

দৈনন্দিন ৬ অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, চিকিৎসকের সতর্কবার্তা

২০ বছর পরও সুস্থ থাকতে চান? আজ থেকেই বদলান খাবারের অভ্যাস

২০ বছর পরও সুস্থ থাকতে চান? আজ থেকেই বদলান খাবারের অভ্যাস

হজম সমস্যায় বদলান ৩ অভ্যাস

হজম সমস্যায় বদলান ৩ অভ্যাস

আরও পড়ুন

উকিল নোটিশ পেলে কী করণীয়

উকিল নোটিশ পেলে কী করণীয়

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম