Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

জেনে নিন ইফতারের পর যেভাবে আপনার শরীরের ক্লান্তি দূর করবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

জেনে নিন ইফতারের পর যেভাবে আপনার শরীরের ক্লান্তি দূর করবেন

ফাইল ছবি।

Advertisement

সেহরি খাওয়ার পর সারা দিন অভুক্ত থেকে মাগরিবের আজান শুনে আমরা ইফতার করে থাকি। এ সময় শরীরে ভর করে রাজ্যের ক্লান্তি ও ঝিমুনি। আর ইফতার শেষে আপনার শরীরে ক্লান্তি ও ঝিমুনি ভাব অনুভব করা একটি স্বাভাবিক ব্যাপার। কারণ ইফতারের পর দুর্বলতা আসবে—এটাই স্বাভাবিক। আর এই ক্লান্তি ও ঝিমুনি দূর করতে প্রথমেই আপনাকে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত ও চিনিযুক্ত খাবার বর্জন করতে হবে। এটি ধীরে ধীরে চিবিয়ে খান এবং একসঙ্গে অনেক না খেয়ে বিরতি দিয়ে অল্প অল্প করে খান। সেই সঙ্গে প্রচুর পরিমাণে পানি, ফলের রস ও ডাবের পানি পান করুন, যা তাৎক্ষণিকভাবে পানিশূন্যতা দূর করে শরীরের সতেজতা বাড়িয়ে দেবে। এবং পরবর্তী দিনের রোজা রাখতে আপনাকে উজ্জীবিত করে তুলবে। 

ইফতারের শুরুতেই আপনি একটি খেজুর ও এক গ্লাস পানি খেয়ে মাগরিবের নামাজ পড়ে নিন। এরপর নামাজ সময়মতো আদায় হয়ে গেলে ততক্ষণে আপনার পেটও খাবার হজমের জন্য তৈরি হবে। কারণ ইফতারে একসঙ্গে অনেক বেশি খাবার খাওয়া ঠিক নয়। একবারে অনেক বেশি খাবার খাওয়া সারা দিন রোজা থাকার পর ক্লান্তি লাগার একটি অন্যতম বড় কারণ। 

আপনি ক্ষুধার্ত ঠিক আছে, তবে পেটকেও সময় দিতে হবে হজম করতে। তাই একসঙ্গে অনেক বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খান। কিছুক্ষণ পর পর খান। এতে শরীর খুব একটা ক্লান্ত হবে না। খাবার হজমের জন্যও পর্যাপ্ত সময় পাবে। নামাজ শেষ করে ইফতারের বাকি খাবার খাবেন। যারা এভাবে খেয়ে অভ্যস্ত, তারা তুলনামূলক অনেক কম ক্লান্ত অনুভব করেন। 

সারা দিন অনাহার থেকে বিরত থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এরপর ইফতারে তেলে ভাজা আর বিভিন্ন মসলাদার খাবার খাওয়া হয়। ফলে পানির ঘাটতি পূরণ হয় না। ইফতারের পর আপনার শরীরে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। তাই বিভিন্ন ফল, ফলের রস, শরবত ও ডাবের পানি ইত্যাদি খান। এতে শরীরে পানির ঘাটতি দূর হবে।

ইফতারের পরপরই কখনো শুয়ে থাকবেন না। বরং স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। আমাদের শরীর আমাদের মনের কথা শুনে চলে। তাই নিজেকে ক্লান্ত ভাববেন না। বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্লান্তি দূর হবে সহজেই। একই সঙ্গে হজমও ভালো হবে। আর রমজান মাসে চা কিংবা কফি পানের অভ্যাস বাদ দেন অনেকে। তবে ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য এক কাপ চা কিংবা কফি পান করতে পারেন। কারণ এ ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আপনাকে ভেতর থেকে সতেজ রাখতে সহায়তা করে। তবে এই চা কিংবা কফি যেন খুব কড়া না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম