Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

পেঁপে খাওয়া যাদের জন্য বিপজ্জনক হতে পারে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম

পেঁপে খাওয়া যাদের জন্য বিপজ্জনক হতে পারে

পেঁপে খাওয়া যাদের জন্য বিপজ্জনক হতে পারে। ছবি: সংগৃহীত

Advertisement

গরমে চাঙা থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। সেই তালিকায় যদি থাকে পাকা পেঁপে, তাহলে সুস্থ থাকা অনেক সহজ হয়ে যায়। আর পাকা পেঁপে শরীরের জন্য কতটা উপকারী, তা অনেকেই জানেন। হজমের সমস্যা কমানো থেকে প্রতিরোধ শক্তি বৃদ্ধি— পেঁপে শরীরের খেয়াল রাখে। সামগ্রিকভাবে সুস্থ থাকতেও পেঁপের জুড়ি মেলা ভার। 

এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন, প্রতিদিন পেঁপে খান। কারণ পেঁপে আপনার শরীরকে টক্সিনমুক্ত রাখতেও সাহায্য করে। যদিও পুষ্টিতে ভরপুর হলেও পেঁপে সবার জন্য সমান উপকারী নয়। 

চলুন জেনে নেওয়া যাক, কারা ডায়েটে পেঁপে রাখবেন না—

অন্তঃসত্ত্বাকালীন পেঁপে খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ কাঁচা পেঁপেতে ল্যাটেক্সযুক্ত পদার্থ রয়েছে, তা গর্ভাশয় সঙ্কোচনের কারণ হতে পারে। অন্তঃসত্ত্বাকালীন কাঁচা কিংবা আংশিকপাকা পেঁপে খেলেও তাই সমস্যা হতে পারে। আর পেঁপেতে উপস্থিত পেপসিন ও পাপাইন ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে। সে কারণে পেঁপে খেলে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। পাপাইনের প্রভাবে প্লাসেন্টায় রক্তক্ষরণ হওয়ার আশঙ্কাও থেকে যায়।

এ ছাড়া পেঁপেতে উচ্চমাত্রায় ল্যাটেক্স থাকে। আর যাদের ল্যাটেক্সে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে ক্রস-রিঅ্যাকশন (ল্যাটেক্স-ফ্রুট সিনড্রোম) হতে পারে পেঁপে খেলে।

পেঁপেতে সায়ানোজেনিক যৌগ থাকে, যা শরীরে অল্প মাত্রায় হাইড্রোজেন সায়ানাইড থাকে। অল্পমাত্রায় খেলে শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তবে যাদের অনিয়মিত হৃৎস্পন্দন বা হৃদযন্ত্রজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে হার্টের সমস্যা থাকলে পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।

পেঁপেতে উচ্চমাত্রায় ভিটামিন 'সি' থাকে। এই ভিটামিন শরীরে গিয়ে অক্সালেটে পরিণত হয়। ক্যালশিয়ামের সঙ্গে মিশে এটির থেকে তৈরি হয় ক্যালশিয়াম অক্সালেট। অতিরিক্ত মাত্রায় ক্যালশিয়াম অক্সালেট কিডনিতে জমে পাথরে পরিণত হয়। ফলে কিডনির সমস্যা থাকলে পেঁপে খাওয়া এড়িয়ে চলুন।

এ ছাড়া ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস থাকলে পেঁপে খাওয়া এড়িয়ে চলুন। কারণ পেঁপের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। পেঁপে খেলেই রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যায়, তাই সতর্ক থাকা উচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম