Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ত্বকের যত্নে কার্যকর উপাদান গোলাপজল, ব্যবহার করবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

ত্বকের যত্নে কার্যকর উপাদান গোলাপজল, ব্যবহার করবেন যেভাবে

ত্বকের যত্নে কার্যকর উপাদান গোলাপজল, ব্যবহার করবেন যেভাবে। ফাইল ছবি

Advertisement

রূপচর্চায় গোলাপজল একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক উপাদান, যা টোনার, মেকআপ রিমুভার এবং ত্বক সতেজকারী হিসেবে কাজ করে থাকে। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। অতিরিক্ত তেল দূর করে, ব্রণ কমায় এবং ত্বককে হাইড্রেটেড ও উজ্জ্বল রাখে। এ ছাড়া অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের কারণে এটি ত্বকের জ্বালাভাব ও প্রদাহ কমিয়ে আরাম দেয়।

আর রূপচর্চায় গোলাপজলের ব্যবহার নতুন নয়। টোনার হিসাবে দীর্ঘদিন ধরেই তা মাখা হয়। গোলাপজলকে বলা যায় ত্বকের পানীয়। কারণ গোলাপজল ত্বকের জ্বালা ভাব কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং তরতাজা ভাব আনে। টোনার হিসাবেও এটি যে কোনো ত্বকেরই উপযোগী। স্পর্শকাতর ত্বকের জন্যও তা ভালো। এ ছাড়া গোলাপজল রূপচর্চায় কাজে লাগানো যায় ভিন্নভাবেও।

চলুন জেনে নেওয়া যাক, রূপচর্চায় গোলাপজলের ভূমিকা কতটা—

বরফ

রূপচর্চায় বরফের ব্যবহার বেশ জনপ্রিয়। বি-টাউনের বহু তারকাকেই বরফ ব্যবহার করতে দেখা গেছে। গরমের দিনে, মেকআপ করার আগে একটু টুকরো গোলাপজলের বরফ মুখে ১ মিনিট ঘষে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে মেকআপ করলে, তা সহজে গলবে না। ত্বকও দেখাবে উজ্জ্বল।

ফেশিয়াল মিস্ট

এই গরমে ফেসিয়াল মিস্ট ত্বকের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে জ্বালা ভাব কমাতে সাহায্য করে। আলাদা করে ফেস মিস্ট না কিনে, গোলাপজল দিয়েই তা বানিয়ে নিতে পারেন। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা গোলাপজল সঙ্গে রাখুন। রোদের তাপে কষ্ট হলে মুখে একবার করে স্প্রে ব্যবহার করে নিন। এতে স্বস্তি মিলবে।

ফোলাভাব দূর

ফ্রিজে রাখা ঠান্ডা করা গোলাপজল তুলায় নিয়ে দুই চোখ বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। শীতল স্পর্শে ক্লান্তি ঘুচবে। চোখের নিচ ঘুমিয়ে ওঠার পর ফোলা দেখায়। এই ফোলা ভাব কমবে ঠান্ডা পরশে। চোখের নিচের কালিও কমবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম