Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দুপুরের ঘুমের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক আছে, কতটা সত্য?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:২৮ পিএম

দুপুরের ঘুমের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক আছে, কতটা সত্য?

Advertisement

দুপুরে খাবার খাওয়ার পর অনেকেরই ঘুম ঘুম ভাব আসে, যা একেবারেই স্বাভাবিক। অফিস বা বাসায়—ভাত খাওয়ার পর একটু ঘুম পাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়। তবে প্রশ্ন হলো, দুপুরে ঘুমানো কি সত্যিই ওজন বাড়ায়?

চিকিৎসকদের মতে, অল্প সময়ের জন্য ১৫ থেকে ৩০ মিনিটের পাওয়ার ন্যাপ শরীরের জন্য উপকারী। এটি শরীর ও মস্তিষ্ককে বিশ্রাম দেয়, ক্লান্তি দূর করে এবং কাজের সক্ষমতা বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট সময়ের দুপুরের ঘুম একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে। তবে সমস্যা দেখা দেয় যখন এই ঘুম দীর্ঘ হয়। কেউ যদি ২ থেকে ৩ ঘণ্টা বা তার বেশি সময় ঘুমান, তাহলে তা রাতের ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে।

এর ফলে রাতে ঘুমাতে সমস্যা হতে পারে এবং ঘুমের রুটিন অনিয়মিত হয়ে পড়ে। সুস্থ থাকার জন্য রাতে নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুপুরে অতিরিক্ত ঘুম রাতের ঘুম কমিয়ে দিতে পারে, যার ফলে রাত জাগার প্রবণতা বাড়ে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ঝুঁকিও তৈরি হয়।

ঘুমের অভাব শরীরে ক্লান্তি বাড়ায় এবং দৈনন্দিন কাজ বা ব্যায়ামের আগ্রহ কমিয়ে দেয়। এতে শরীরের শারীরিক কার্যকলাপ কমে গিয়ে ওজন বাড়ার সম্ভাবনা তৈরি হয়।

চিকিৎসকদের মতে, কম ঘুম হলে শরীরে ক্ষুধা বাড়ানো হরমোন ‘ঘ্রেলিন’ বেড়ে যায় এবং পেট ভরে যাওয়ার অনুভূতি দেওয়া ‘লেপটিন’ কমে যায়। ফলে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলে।

এছাড়া ঘুমের ঘাটতি মানসিক চাপ বাড়ায়, যা ‘কর্টিসল’ হরমোন বৃদ্ধি করে এবং ক্যালোরি খরচ কমিয়ে দিতে পারে—ফলে ওজন বাড়ার ঝুঁকি আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, দুপুরে ঘুমালেও তা অবশ্যই সংক্ষিপ্ত হওয়া উচিত। দীর্ঘ সময়ের ঘুম এড়িয়ে চললে শরীর সুস্থ থাকে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

সাত-আট ঘণ্টা ঘুমালেই হবে না, সুস্থ থাকতে মানতে হবে ৪টি নিয়ম

সাত-আট ঘণ্টা ঘুমালেই হবে না, সুস্থ থাকতে মানতে হবে ৪টি নিয়ম

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

রাতে মাত্র ৪ ঘণ্টা ঘুম, পুরুষের জন্য যে বিপদ

রাতে মাত্র ৪ ঘণ্টা ঘুম, পুরুষের জন্য যে বিপদ

বয়স অনুযায়ী কার কত ঘণ্টা ঘুম প্রয়োজন

বয়স অনুযায়ী কার কত ঘণ্টা ঘুম প্রয়োজন

রাতে ঘুম না এলে যেসব কাজ করতে নেই

রাতে ঘুম না এলে যেসব কাজ করতে নেই

আরও পড়ুন

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

চালু হলো ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা, থাকছে আধুনিক সব সুযোগ-সুবিধা

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

বিষাক্ত বাতাস যেভাবে অকালেই কেড়ে নিচ্ছে স্মৃতিশক্তি, কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

এনার্জি ড্রিঙ্কস পানে হতে পারে হার্টঅ্যাটাক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম