Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

যেভাবে কুরবানির ঈদে মজাদার জাফরানি মাটন রান্না করবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৪৭ পিএম

যেভাবে কুরবানির ঈদে মজাদার জাফরানি মাটন রান্না করবেন

জাফরানি মাটন। সংগৃহীত ছবি

Advertisement

ঈদে অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের মুখের স্বাদ বদলাতে রান্না করতে পারেন শাহি বাহারি স্বাদের মাংস। আর এই কুরবানির ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে জাফরানি মাটন। হোক সেটা গরু কিংবা খাসির মাংস। এবারের ঈদে ঘরে রান্না করুন মজাদার স্বাদের জাফরানি মাটন। 

উপকরণ

খাসির মাংস এক কেজি। আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ। টকদই এক কাপ, কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ। পেঁয়াজ কুচি এক কাপ। ধনেয়া এক চা চামচ। গোলমরিচ গুঁড়া এক চা চামচ। জিরা গুঁড়া এক চা চামচ। এ ছাড়া এলাচ, দারুচিনি, লবঙ্গ ও জয়ত্রী ২ পিস করে। গরম মসলা গুঁড়া এক চা চামচ। কাজু বাদাম বাটা দুই টেবিল চামচ। সয়াবিন তেল আধা কাপ। ঘি এক টেবিল চামচ। লবণ পরিমাণমতো।কাশ্মীরি মরিচ গুঁড়া এক টেবিল চামচ।

প্রণালি

১. মেরিনেশন

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাংসের সঙ্গে টকদই, গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এ মিশ্রণটি ৩ ঘণ্টা স্বাভাবিক ফ্রিজে রেখে মেরিনেট করুন।

২. মসলা কষানো

কড়াইতে সয়াবিন তেল গরম করে নিন। এবার আস্ত এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিন। এবার পেঁয়াজ ভাজা হলে এতে আদা-রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে মসলাটি খুব ভালো করে কষিয়ে নিন।

৩. মাংস রান্না

কষানো মসলার মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংস দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

৪. শাহি মসলা যোগ

মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকনা তুলুন। এবার বাকি টকদই, কাজু বাদাম বাটা, জাফরান ভেজানো পানি, কাশ্মীরি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে মাংসের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

৫. দমে রাখা

নামানোর ঠিক আগে উপর থেকে ঘি ও গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। হালকা আঁচে কিছুক্ষণ দমে রেখে রান্না করুন। মাংস থেকে তেল ছেড়ে দিলে এবং গ্রেভি ঘন হয়ে এলে লবণ দেখে নামিয়ে পরিবেশন করুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

আরও পড়ুন

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড

৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম