Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দীর্ঘ সময় স্ক্রিন টাইম, ঘাড়ে ব্যথা হলে যে ব্যায়াম করবেন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

দীর্ঘ সময় স্ক্রিন টাইম, ঘাড়ে ব্যথা হলে যে ব্যায়াম করবেন

সংগৃহীত

Advertisement

তরুণ প্রজন্মের একটি বড়ো সমস্যা হলো দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করা। কিন্তু টানা মোবাইল ফোন ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা বা কম্পিউটারে কাজ করার ফলে ঘাড়ের পেশির ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে ঘাড়ের অসহনীয় ব্যথা হতে পারে; যাকে টেক নেক বলে।   

মোবাইলের স্ক্রিনের দিকে আমরা যখন দীর্ঘ সময় তাকিয়ে থাকি তখন আমাদের মাথা সামনের দিকে ঝুঁকে থাকে। ফলে ঘাড়ের পেশিতে বাড়তি চাপ পড়ে। যা ঘাড়ে ব্যথা বা টান লাগার কারণ। স্বাস্থ্যকর্মী, অফিসের কর্মী এবং অন্যান্য পেশার মানুষ যাদের ঘন ঘন নিচের দিকে তাকাতে হয় বা দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে এ উপসর্গগুলো দেখা দেওয়ার ঝুঁকি বেশি থাকে। এমন উপসর্গ দেখা দিলে কিছু ব্যায়াম করার মাধ্যমে ব্যথা উপশম করা সম্ভব—

চিন টাক বা থুতনি ভেতরে টানার ব্যয়াম
মাথা ও ঘাড়কে স্বাভাবিক অবস্থানে রাখতে সাহায্য করে এমন একটি সহজ ব্যায়াম হলো চিন টাক। ব্যায়ামটি করার জন্য চেয়ারে সোজা হয়ে বসুন, পিঠ সোজা রাখুন এবং সামনের দিকে তাকান।

উপরে বা নিচে না তাকিয়ে আলতোভাবে আপনার মাথা ও থুতনি পেছনের দিকে টেনে নিন, যেন মনে হয় আপনি একটি ছোট ডাবল চিন তৈরি করছেন। কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকুন এবং এরপর শিথিল হয়ে স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। এ সময় ঘাড়ের পেছনের অংশে হালকা টান বা প্রসারণ অনুভূত হতে পারে, তবে ব্যায়ামটি করার সময় তীব্র বা ক্রমবর্ধমান কোনো ব্যথা হওয়া উচিত নয়।

এই ব্যায়ামটির উদ্দেশ্য হলো মাথা ও ঘাড়ের সঠিক বিন্যাস বা অ্যালাইনমেন্ট বজায় রাখা এবং ঘাড়কে ধরে রাখতে সাহায্যকারী পেশিগুলোকে সক্রিয় করা।

স্ক্রিন ব্যবহারের অভ্যাসও গুরুত্বপূর্ণ
সারাদিন ধরে ভুল ভঙ্গিতে বসে থাকার ক্ষতি কেবল ব্যায়ামের মাধ্যমে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। মোবাইল বা কম্পিউটার স্ক্রিনটিকে চোখের জন্য আরামদায়ক উচ্চতায় রাখা, পিঠের সঠিক সাপোর্ট বা অবলম্বন নিয়ে বসা এবং দীর্ঘ সময় ধরে একই অবস্থানে না থাকা, এসব পদক্ষেপ শারীরিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

একটানা মোবাইল ফোন ব্যবহার না করে কিছুক্ষণ পরপর বিরতি নেওয়া জরুরি। স্ক্রিন থেকে চোখ সরিয়ে নেওয়া, বসার ভঙ্গি পরিবর্তন করা এবং মাঝে মাঝে ঘাড় ও কাঁধ নড়াচড়া করার ফলে পেশি দীর্ঘ সময় ধরে টানটান বা শক্ত হয়ে থাকা থেকে রক্ষা পায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

গোলটেবিল বৈঠকে বক্তারা ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

শরীরের আঁচিলগুলোকে সাধারণ ভেবে ভুল করছেন না-তো?

শরীরের আঁচিলগুলোকে সাধারণ ভেবে ভুল করছেন না-তো?

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম