Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রস্রাব চেপে রাখলে যে বিপদ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

প্রস্রাব চেপে রাখলে যে বিপদ

Advertisement

রাস্তায় বের হলে প্রস্রাবের চাপ হলে অনেকেই তা চেপে ধরে থাকেন। এভাবে দীর্ঘ সময় যদি চেপে রাখেন তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রস্রাবে নানা ধরনের সমস্যা দেখা দেয়। 

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কী হয়?

কিডনি সারাক্ষণ প্রস্রাব তৈরি করে থাকে। যা গিয়ে ব্ল্যাডারে জমা হয়। সেটা পূর্ণ হয়ে গেলে নার্ভ মস্তিষ্ককে সিগন্যাল পাঠায়। কিন্তু আপনি যদি প্রস্রাব চেপে রাখেন, ৫-৬ ঘণ্টা অন্তর বা তারও বেশি সময় পরপর বাথরুমে যান, তাহলে ব্ল্যাডার ফুলতে থাকে, স্ট্রেচ হয়। চাপ পড়ে তাতে। এর ফলে তলপেটে অতিরিক্ত চাপ পড়ে, অস্বস্তি হয়। এমনকী তলপেট ব্যাথা পর্যন্ত করতে পারে। 

তবে এভাবে ঘনঘন প্রস্রাব চেপে রাখলে ইউটিআই হবে, এমনটা নয়। কিন্তু প্রস্রাব সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিতে পারে। যেমন প্রস্রাব করার সময় গোপনাঙ্গ জ্বালা করা, বারবার প্রস্রাব পাওয়া, প্রস্রাবে দুর্গন্ধ হওয়া ইত্যাদি। এ কারণে জ্বরও আসতে পারে। 

আর কী সমস্যা হতে পারে?

ব্লাডারের মাংসপেশির ক্ষতি হতে পারে। স্বাভাবিকের থেকে ঘনঘন বেশি চাপ পড়লে বা স্ট্রেচ হলে ব্লাডারের পাকাপাকি ক্ষতি হতে পারে। ব্যথা বাড়তে পারে। ইউরিনারি সিস্টেমের ক্ষতি হতে পারে।

রাতে যখন মানুষ ঘুমায়, সেই সময় কী করণীয়?

রাতে ৩-৪ ঘণ্টা পর পর কি বাথরুম যাওয়া উচিত? না। মানুষ যখন ঘুমায় শরীর কম মাত্রায় প্রস্রাব তৈরি করে। তাই রাতের বিষয়টা আলাদা। তবে ঘুমের মধ্যে যদি প্রস্রাব পায়, তাহলে চেপে রাখা উচিত নয়। 

বাথরুম কম যাবেন বলে পানি কম খাওয়া উচিত নয়। বাইরে বেরিয়ে বাথরুম যেতে অস্বস্তি হলে বা ঘেন্না লাগলে সঙ্গে টয়লেট স্প্রে রাখুন। কিন্তু প্রস্রাব চেপে রাখবেন না। বা পানি কম খাবেন না। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে

তরুণদের মধ্যে হৃদরোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও নিষেধ

পূর্বপুরুষের আলঝেইমার থাকলে কি পরিবারের অন্য সদস্যেরও হয়?

পূর্বপুরুষের আলঝেইমার থাকলে কি পরিবারের অন্য সদস্যেরও হয়?

চিকিৎসকের বিরুদ্ধে ভ্যাকসিনের টাকা আত্মসাতের অভিযোগ, বিভাগীয় তদন্ত কমিটি গঠন

চিকিৎসকের বিরুদ্ধে ভ্যাকসিনের টাকা আত্মসাতের অভিযোগ, বিভাগীয় তদন্ত কমিটি গঠন

নিয়মিত মাটির সংস্পর্শ শিশুর প্রতিরোধ ক্ষমতা বাড়াবে

নিয়মিত মাটির সংস্পর্শ শিশুর প্রতিরোধ ক্ষমতা বাড়াবে

বাতের চিকিৎসায় নিঃস্ব বহু পরিবার, ভুগছে ৩০ শতাংশ

বাতের চিকিৎসায় নিঃস্ব বহু পরিবার, ভুগছে ৩০ শতাংশ

আরও পড়ুন

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

রাসায়নিক দিয়ে পাকানো কলা বোঝার উপায়

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

ভাঙা-গর্ত রাস্তায় বাইক চালাবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম