Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ফল খাওয়ার আদর্শ সময় কখন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

ফল খাওয়ার আদর্শ সময় কখন

Advertisement

অনেকেই মনে করেন রাতে ফল খাওয়া ঠিক নয়। খেলে শরীরের ক্ষতি হতে পারে। তবে এমন ধারণা সঠিক নয় বলে মনে করেন পুষ্টিবদরা। তাদের মতে, রাতে ফল খেলে তেমন কোনো শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। 

তবে অনেকের সন্ধ্যার পর ফল খেলে অ্যাসিডিটি হয়। কারো কারো গ্যাসের সমস্যা বেড়ে যায়। তাই যাদের এই ধরনের সমস্যা হয়, তারা রাতে ফল খাওয়া এড়িয়ে চলুন। অন্যেরা ফল খেতেই পারেন। 

রাতে যেসব ফল এড়িয়ে চলা ভালো

রাতে লেবু এড়িয়ে চলা উচিত। এক্ষেত্রে কমলালেবু, বাতাবিলেবু থেকে শুরু করে সব ধরনের লেবু খেতেই নিষেধ করা হচ্ছে। কারণ, লেবু জাতীয় ফলে রয়েছে মাত্রাতিরিক্ত অ্যাসিড। আর এই অ্যাসিড পাকস্থলীর সমস্যা বাড়াতে পারে। যার ফলে পেটের সমস্যা ভয়াবহ রকমের বাড়তে পারে। 

উপকার পেতে সন্ধ্যার আগেই ফল খান। আর খালিপেটে ফল খাওয়া ঠিক নয়। খেলে কারো কারো পেটের সমস্যা হতে পারে। তাই বলে পেট ভরে খাবার খাওয়ার পরও ফল খাওয়া চলবে না। সবচেয়ে ভালো হয় দুটো খাবারের মাঝামাঝি সময়ে ফল খেলে। অর্থাৎ সকাল ও দুপুরের খাবারের মাঝামাঝি সময়ে ফল খেলে বেশি উপকার পাওয়া যায়। 

দিনে কতটা ফল খাবেন?​

পুষ্টিবিদদের মতে, একজন সুস্থ-সবল মানুষ দিনে ১৫০ থেকে ২০০ গ্রাম ফল খেতে পারেন। আর পেয়ারা, আপেলের মতো গোটা ফল দিনে দুটো খাওয়া যায়। তবে ডায়াবেটিস থাকলে নিজের বুদ্ধিতে ফল খাওয়া ঠিক নয়। তার আগে নিজের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম