Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ওয়ার্ক ফ্রম হোমে কি কর্মীরা অলস হয়ে পড়ছেন?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

ওয়ার্ক ফ্রম হোমে কি কর্মীরা অলস হয়ে পড়ছেন?

Advertisement

বাড়ি থেকে কাজ করার অন্যতম সুবিধা হলো যাতায়াতের ঝামেলা নেই, ফলে ঘুমানোর জন্য কিছুটা বাড়তি সময় পাওয়া যায়। তবে ফিনল্যান্ডের তুরকু বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণা বলছে, এর বিপরীতে দিনের বাকি সময়ে শারীরিক সক্রিয়তা কমে যেতে পারে এবং বসে বা শুয়ে কাটানো সময় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

গবেষণায় অফিসে কাজের দিন ও বাড়ি থেকে কাজের দিনের মধ্যে কর্মীদের ঘুম, বসে থাকার সময় এবং শারীরিক কার্যকলাপের পার্থক্য বিশ্লেষণ করা হয়েছে।

বাড়িতে কাজ করলে ১৫ মিনিট বেশি ঘুম

গবেষণার তথ্য অনুযায়ী, অফিসে যাওয়ার দিনের তুলনায় বাড়ি থেকে কাজের দিনগুলোতে কর্মীরা গড়ে প্রায় ১৫ মিনিট বেশি ঘুমিয়েছেন। যাতায়াতের প্রয়োজন না থাকায় সকালে ঘুম থেকে ওঠার সময় কিছুটা পিছিয়ে নেওয়া সম্ভব হওয়াই এর অন্যতম কারণ হতে পারে। তবে বাড়তি ঘুমের পাশাপাশি কমেছে শারীরিক নড়াচড়াও।

৪৫ মিনিট বেশি নিষ্ক্রিয় সময়

রিমোট কাজের দিনগুলোতে কর্মীরা অফিসের দিনের তুলনায় গড়ে ৪৫ মিনিট বেশি সময় বসে বা শুয়ে কাটিয়েছেন। গবেষকদের মতে, এই বৃদ্ধির বড় কারণ হলো দাঁড়িয়ে থাকার সময় কমে যাওয়া।

বাড়িতে অনেকেরই অফিসের মতো দাঁড়িয়ে কাজ করার উপযোগী ওয়ার্কস্টেশন থাকে না। ফলে দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে কাজ করার প্রবণতা তৈরি হতে পারে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা, হালকা শারীরিক কাজ এবং মাঝারি থেকে বেশি মাত্রার ব্যায়াম—সবই রিমোট কাজের দিনে কমে গেছে।

যাতায়াতের নড়াচড়াও হারিয়ে যাচ্ছে

অফিসে যাওয়ার সময় হাঁটা বা সাইকেল চালানোর মতো স্বাভাবিক শারীরিক কার্যকলাপ হয়ে থাকে। কিন্তু বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। গবেষণায় দেখা গেছে, অফিসের দিনে হাঁটা ও সাইকেল চালানোর যে সময় ব্যয় হতো, রিমোট কাজের দিনে তার একটি অংশ বসে থাকা, শুয়ে থাকা কিংবা ঘুমানোর মাধ্যমে পূরণ হয়েছে।

অর্থাৎ, যাতায়াতের সময় বেঁচে গেলেও সেই সময়ের সঙ্গে যুক্ত স্বাভাবিক শারীরিক নড়াচড়াও কমে যাচ্ছে।

কীভাবে সক্রিয় থাকা যায়?

গবেষকরা বাড়ি থেকে কাজ করা কর্মীদের দীর্ঘ সময় একটানা বসে বা শুয়ে না থাকার পরামর্শ দিয়েছেন। কাজের মধ্যে নিয়মিত বিরতি নেওয়া, বসা ও দাঁড়িয়ে কাজের মধ্যে ভঙ্গি পরিবর্তন করা এবং অবসর সময়ে হাঁটা বা অন্যান্য শারীরিক কার্যকলাপ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে গবেষণাটি করা হয়?

WORKDAY গবেষণায় অংশ নেন ৯৯ জন কর্মী। অফিসে এবং বাড়ি থেকে কাজ করার দিনগুলোতে অংশগ্রহণকারীরা উরুতে একটি অ্যাক্সেলেরোমিটার পরেছিলেন। এই যন্ত্রের মাধ্যমে তাদের ঘুম, নিষ্ক্রিয় সময় এবং শারীরিক কার্যকলাপের মাত্রা পরিমাপ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসুস্থ হয়েও অফিস ছুটি নিতে কেন অপরাধবোধ কাজ করে? জানাল গবেষণা

অসুস্থ হয়েও অফিস ছুটি নিতে কেন অপরাধবোধ কাজ করে? জানাল গবেষণা

অফিস পলিটিক্সের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ

অফিস পলিটিক্সের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ

সহকর্মী সবসময় আপনার ভুল ধরছেন? পরিস্থিতি সামলানোর উপায় জানুন

সহকর্মী সবসময় আপনার ভুল ধরছেন? পরিস্থিতি সামলানোর উপায় জানুন

অফিসের দায়িত্ব পালনও যখন ইবাদত

অফিসের দায়িত্ব পালনও যখন ইবাদত

কর্মক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ মানসিক শান্তি ও নিরাপত্তা, জানুন কেন

কর্মক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ মানসিক শান্তি ও নিরাপত্তা, জানুন কেন

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম