Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বেদানা কি হার্ট ফেইলিওরের ঝুঁকি কমায়?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ এএম

বেদানা কি হার্ট ফেইলিওরের ঝুঁকি কমায়?

Advertisement

বেদানা, আখরোট বা বেরি জাতীয় ফলকে সাধারণত স্বাস্থ্যকর খাবারের তালিকায় রাখা হয়। এবার এসব খাবারে থাকা একটি উপাদান নিয়ে নতুন আশার কথা জানিয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা গেছে, এসব খাবার খাওয়ার পর অন্ত্রে তৈরি হওয়া ‘ইউরোলিথিন এ’ নামের  যৌগ হার্ট ফেইলিওরের একটি নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

কিংস কলেজ লন্ডনের গবেষকদের করা এই গবেষণায় প্রাণীর ওপর পরীক্ষায় ‘ইউরোলিথিন এ’ ব্যবহারের পর হৃদযন্ত্রের কার্যকারিতা ৮০ শতাংশ পর্যন্ত উন্নতি দেখা গেছে। তবে এই ফলাফলকে মানুষের ক্ষেত্রে ডালিম খেয়ে হার্ট ফেইলিওর ভালো হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। গবেষণাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

গবেষণাটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে। এতে মূলত ‘হার্ট ফেইলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন’ বা HFpEF নিয়ে কাজ করা হয়েছে। এ ধরনের হার্ট ফেইলিওরে হৃদযন্ত্র রক্ত পাম্প করতে পারলেও হৃদপেশি শক্ত হয়ে যায়। ফলে প্রতিটি হৃদ স্পন্দনের পর হৃদযন্ত্র ঠিকভাবে শিথিল হয়ে রক্তে পূর্ণ হতে পারে না।

কী এই ইউরোলিথিন এ

ইউরোলিথিন এ সরাসরি বেদানায় পাওয়া কোনো সাধারণ উপাদান নয়। ডালিম, আখরোট ও কিছু বেরি জাতীয় ফলে থাকা ‘এলাজিটানিন’ অন্ত্রের  নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে ভেঙে গেলে শরীরে ইউরোলিথিন এ তৈরি করে।

তবে সবার শরীরে একই পরিমাণ এই যৌগ তৈরি হয় না। কারণ মানুষের অন্ত্রের ব্যাকটেরিয়ার গঠন একেক রকম। এ কারণে একই ধরনের খাবার খেলেও শরীরে ইউরোলিথিন এ তৈরির পরিমাণে পার্থক্য হতে পারে।

কীভাবে হৃদযন্ত্রের উপকার হতে পারে

গবেষকদের ধারণা, ইউরোলিথিন এ হৃদপেশির শিথিল হওয়ার ক্ষমতা বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, যৌগটি ‘PKGla' নামের একটি প্রোটিনকে সক্রিয় করে, যা রক্তনালীর কার্যকারিতা ও হৃদপেশির শিথিলতার সঙ্গে সম্পর্কিত।

প্রাণীর ওপর পরীক্ষায় ইউরোলিথিন এ ব্যবহারের পর হৃদযন্ত্রের কার্যকারিতা চিকিৎসা না পাওয়া প্রাণীদের তুলনায় ৮০ শতাংশ পর্যন্ত উন্নত হয়। একই সঙ্গে হৃদপেশিতে ফাইব্রোসিস বা ক্ষতিকর ক্ষত-কলা এবং হৃদপেশির কোষের অস্বাভাবিক বৃদ্ধিও কম দেখা গেছে।

মানব টিস্যুতেও মিলছে আশাব্যঞ্জক ফল

শুধু প্রাণীর ওপর নয়, গবেষকরা মানুষের স্টেম সেল থেকে তৈরি হৃদপেশির টিস্যুতেও ইউরোলিথিন এ পরীক্ষা করেছেন। সেখানে যৌগটি প্রয়োগের পর টিস্যুর শিথিল হওয়ার ক্ষমতা উন্নত হতে দেখা গেছে। 

তবে এটি জীবিত মানুষের হৃদযন্ত্র নয়। তাই এই ফলাফল থেকে এখনই বলা যায় না যে হার্ট ফেইলিওরে আক্রান্ত মানুষের ক্ষেত্রেও একই ফল পাওয়া যাবে।

তাহলে কি বেদানা খেলে হার্ট ফেইলিওর ভালো হবে

গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে শুধু ডালিম খেলে হার্ট ফেইলিওর চিকিৎসা সম্ভব। 

গবেষকদের মতে খাবারের মাধ্যমে শরীরে কতটা ইউরোলিথিন এ তৈরি হবে, তা ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। তাই ডালিম বা এলাজিটানিনসমৃদ্ধ অন্য খাবার খেলেই নির্দিষ্ট পরিমাণ ইউরোলিথিন এ শরীরে তৈরি হবে-এমন নিশ্চিয়তা নেই।

বিট্রিশ হার্ট ফাউন্ডেশনের গবেষণা পরিচালক অধ্যাপক জেমস লেইপার বলেন, গবেষণার ফলাফল আশাব্যঞ্জক হলেও এর সুফল এখন পর্যন্ত প্রাণী ও গবেষণাগারে তৈরি মানব টিস্যুতে দেখা গেছে। মানুষের ক্ষেত্রে এটি কার্যবকর ও নিরাপদ কি না, তা জানতে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।

তাই বেদানাকে স্বাস্ত্যকর খাদ্যতালিকার অংশ হিসেবে রাখা যেতে পারে, কিন্তু হার্ট ফেইলিওরের চিকিৎসার বিকল্প হিসেবে নয়।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

পুষ্টিবিদদের জন্য দারুণ সুখবর

পুষ্টিবিদদের জন্য দারুণ সুখবর

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

শিশুকে কম বয়সে স্মার্টফোন দিলে বাড়বে যেসব ঝুঁকি

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

গোলটেবিল বৈঠকে বক্তারা ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আরও পড়ুন

বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের সময় যেসব বিষয় নিশ্চিত করবেন

বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের সময় যেসব বিষয় নিশ্চিত করবেন

কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

কোষ্ঠকাঠিন্য দূর করতে খাবার তালিকায় রাখুন এই ৫ ফল

বেদানা কি হার্ট ফেইলিওরের ঝুঁকি কমায়?

বেদানা কি হার্ট ফেইলিওরের ঝুঁকি কমায়?

হেপাটাইটিস বি কীভাবে ছড়ায়, সুরক্ষা পেতে কী করবেন?

হেপাটাইটিস বি কীভাবে ছড়ায়, সুরক্ষা পেতে কী করবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম