ঘনঘন নেল পলিশ করলে মারাত্মক বিপদ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নখের সৌন্দর্য বাড়াতে আজকাল অনেকেই নেল পলিশ করে থাকেন। এতে করে নখ স্টাইলিশ ও দীর্ঘস্থায়ী গ্লসি লুকে থাকে। কিন্তু এটাও জেনে রাখা দরকার; ঘনঘন নেল পলিশ করা মারাত্মক ক্ষতি।
ইউরোপে নির্দিষ্ট কিছু ক্ষতিকর কেমিক্যালের ওপর নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে—এই সুন্দর নেল পলিশ কি আমাদের ত্বক ও নখের জন্য নীরব বিপদ ডেকে আনছে কী?
বিশেষজ্ঞদের মতে নেল পলিশে এমন কিছু শক্তিশালী কেমিক্যাল থাকে যা নিয়মিত ব্যবহারে ত্বকে অ্যালার্জি, জ্বালাপোড়া এবং ক্ষেত্র বিশেষে হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নখ সরাসরি কেমিক্যাল শোষণ না করলেও, নখের আশপাশের ত্বক ক্ষতিগ্রস্ত থাকলে সেখান থেকে ক্ষতিকর উপাদান শরীরে প্রবেশ করতে পারে। অতিরিক্ত ব্যবহারের ফলে নখ পাতলা হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া এবং কিউটিকলের চারপাশে লালচে ভাব ও চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ করে গর্ভবতী নারী, সংবেদনশীল ত্বক বা অ্যালার্জিতে ভোগা ব্যক্তিদের জেল নেল পলিশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ঘন ঘন জেল ম্যানিকিউর না করে মাঝেমধ্যে বিরতি দেওয়া এবং নিরাপদ উপায়ে তা তুলে ফেলা ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করতে পারে। এতে নখের উপরের অংশ ক্ষতির হাত থেকে কিছুটা হলেও রেহাই পায়। নখের যত্ন নিতে আপনি বাড়িতেই ম্যানিকিউর করতে পারেন। শ্যাম্পু, গোলাপ জল আর ময়েশ্চারাইজার দিয়ে।
