Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পানির ট্যাংকি যেভাবে পরিষ্কার রাখবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম

পানির ট্যাংকি যেভাবে পরিষ্কার রাখবেন

Advertisement

পানির ট্যাংকি পরিষ্কার রাখা খুবই কষ্টের কাজ। কিন্তু নিয়মিত পানির ট্যাংকি পরিস্কার-পরিছন্ন না রাখলে পানি থেকে দুর্গন্ধ ছড়াবে। পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে যাবে। কাজেই পানির ট্যাংকি পরিস্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। 

ঘরোয়া পদ্ধতিতে পানির ট্যাংকি পরিস্কার রাখার সহজ উপায়

বেকিং সোডা আর ভিনিগার 

বেকিং সোডা আর ভিনিগার দুটোই এক ধরণের প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে। ট্যাংকি পরিষ্কার করার পর এক বালতি পানির মধ্যে ৪-৫ কাপ বেকিং সোডা এবং এক কাপ সাদা ভিনিগার মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটি ট্যাংকের দেয়ালে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে কয়েক ঘন্টার জন্য রেখে দিন। নির্দিষ্ট সময় পর পরিষ্কার পানি নিয়ে খুব ভালো করে ট্যাংকটি ধুয়ে ফেলুন। এই সহজ ঘরোয়া পদ্ধতিতে ট্যাংকের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া এবং গন্ধ সৃষ্টিকারী উপাদান সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব।

লেবুর রস

লেবুর রস এই ধরনের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকরী। প্রাকৃতিকভাবে লেবুতে যে টক এবং সুগন্ধ ভাব রয়েছে, তা ট্যাংকের ভিতরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পানির সাথে লেবুর রস মিশিয়ে নিন এবং তা ট্যাংকির ভেতরে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ট্যাংকির  মধ্যে থেকে একটা সতেজ গন্ধ আসবে।

সূর্যের আলো বাতাস চলাচল 

মনে রাখতে হবে পানির ট্যাংকি পরিষ্কার করার সাথে সাথেই ঢাকনা দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। ট্যাংকির মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আর বাতাস চলাচল করতে পারে তার জন্য ট্যাংকি পরিষ্কার করার পর অন্ততপক্ষে কয়েক ঘন্টার জন্য ঢাকনা খোলা রাখতে হবে। প্রাকৃতিক সূর্য রশ্মি আর্দ্রতা এবং ব্যাকটেরিয়া দূর করে। যার ফলে ট্যাংকির ভিতরে থাকা স্যাঁতস্যাঁতে ভাব দূর হয় এবং কোনো দুর্গন্ধও থাকে না।

ব্লিচিং পাউডার বা ক্লোরিন

অনেক সময় দেখা যায় ট্যাংকির বা পাইপলাইনের দেওয়ালে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার ফলে বাজে গন্ধ বের হতে থাকে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে সম্পূর্ণ পানি ফেলে দিয়ে ট্যাংকি খালি করে নিতে হবে। তারপর সঠিক পরিমাণে ব্লিচিং পাউডার বা ক্লোরিন  স্প্রে করে নিতে হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেনেগালের সমান হিমবাহ দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

সেনেগালের সমান হিমবাহ দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

আইফোন ভিজেছে? কী করতে বলছে অ্যাপল

বাসাবাড়ির পানিতে ‘ই. কোলাই’, সংক্রমণে যেসব স্বাস্থ্যঝুঁকি

বাসাবাড়ির পানিতে ‘ই. কোলাই’, সংক্রমণে যেসব স্বাস্থ্যঝুঁকি

৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

জাতিসংঘসহ তিন সংস্থার তথ্য ৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

পানি কম খাচ্ছেন? অজান্তেই যে বিপদে ফেলছেন নিজের হার্টকে

পানি কম খাচ্ছেন? অজান্তেই যে বিপদে ফেলছেন নিজের হার্টকে

ফ্রিজের ঠান্ডা পানি খেলে কি সত্যিই ওজন বাড়ে?

ফ্রিজের ঠান্ডা পানি খেলে কি সত্যিই ওজন বাড়ে?

আরও পড়ুন

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

কেন চুলে মুলতানের মাটি লাগাবেন, জেনে নিন অবিশ্বাস্য উপকারিতা

কেন চুলে মুলতানের মাটি লাগাবেন, জেনে নিন অবিশ্বাস্য উপকারিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম