Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতারে নিষেধাজ্ঞা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:১৭ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতারে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। সংগৃহীত ছবি

Advertisement

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (১৭ মে) হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনের বিপরীতে এ আদেশ দেন।

উল্লেখ্য, পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। এভাবে গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে গত বুধবার রিটটি করেন খায়রুল হকের ছেলে আশিক উল হক।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলের কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

জুয়া খেলার অভিযোগে বিএনপি নেতা ও ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার

দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স গ্রেফতার

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দপ্তর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

আরও পড়ুন

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম