Logo
Logo
×

Advertisement

জাতীয়

চরিত্রহননমূলক কনটেন্ট অপসারণে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করবে সরকার: আইসিটি মন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

চরিত্রহননমূলক কনটেন্ট অপসারণে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করবে সরকার: আইসিটি মন্ত্রী

জাতীয় সংসদে সংরক্ষিত সংসদ সদস্য সেলিনা সুলতানার জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের উত্তর দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

Advertisement

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত চরিত্রহননমূলক কনটেন্ট অপসারণে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আরও কার্যকর সমন্বয় গড়ে তুলতে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে প্রধানমন্ত্রী পাঁচ সদস্যবিশিষ্ট একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছেন, যা শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩৫ এর সরকারি দলের সদস্য সেলিনা সুলতানার জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমানে ইউটিউব, টিকটকসহ বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যম দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ ধরনের কনটেন্ট দ্রুত অপসারণে সহযোগিতা করলেও ব্যক্তিগত চরিত্রহননমূলক কনটেন্ট সরাতে তুলনামূলকভাবে অনীহা দেখায়।

তিনি বলেন, সরকার এ বিষয়ে বিটিআরসির মাধ্যমে একাধিকবার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনা করেছে। কিন্তু ব্যক্তিগত মানহানিকর কনটেন্ট অপসারণে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ কারণে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সময়সীমাবদ্ধ কনটেন্ট টেকডাউন চুক্তি এবং এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। 

মন্ত্রী বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে ডিপফেক, এআই-নির্ভর ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার বেড়েছে। এ বাস্তবতায় সাইবার সুরক্ষা আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীতে এআই দিয়ে তৈরি বা সম্পাদিত মানহানিকর কনটেন্ট প্রচারকে সুস্পষ্টভাবে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা, শাস্তির পরিমাণ বৃদ্ধি এবং মানহানির একটি স্পষ্ট সংজ্ঞা সংযোজনের প্রস্তাব রাখা হয়েছে।

ফকির মাহবুব আনাম বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য প্রচারকে আইনের আওতায় আনার পাশাপাশি গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান আরও সুস্পষ্ট করা হবে।

তিনি জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার নিরাপত্তা হেল্পডেস্ক স্থাপন, ‘কিশোর-কিশোরী সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন এবং ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম’ চালুর মাধ্যমে নাগরিকদের সাইবার নিরাপত্তা সেবা আরও শক্তিশালী করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর

এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন এআই এর ব্যবহার বাড়ানো গেলে বড় উন্নয়ন হবে বাংলাদেশের, সাশ্রয় হবে শিল্প ও জ্বালানি খাতে

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট সাময়িক, ধৈর্য ধরতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

আইএইএ-এর ৭০তম সাধারণ অধিবেশন পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

আরও পড়ুন

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার

সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

সচিব হলেন বাবুল মিঞা

সচিব হলেন বাবুল মিঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম