Logo
Logo
×

Advertisement

খেলা

অবসর নিচ্ছেন না লুকা মদ্রিচ, থাকছেন মিলানেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম

অবসর নিচ্ছেন না লুকা মদ্রিচ, থাকছেন মিলানেই

এসি মিলানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ৪০ বছর বয়সি লুকা মদ্রিচ। ছবি: সংগৃহীত

Advertisement

ক্রোয়েশিয়ার মাঝমাঠের জাদুকর লুকা মদ্রিচ ফুটবল ক্যারিয়ার আরও এক বছর দীর্ঘায়িত করতে যাচ্ছেন। ইতালিয়ান ক্লাব এসি মিলানের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন ৪০ বছর বয়সি এই তারকা। ফলে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মিলানের সান সিরো স্টেডিয়ামেই দেখা যাবে এই ক্রোয়াট তারকাকে। 

রিয়াল মাদ্রিদে ১৩ বছরের গৌরবোজ্জ্বল অধ্যায় শেষ করে গত বছর ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দিয়েছিলেন মদ্রিচ। মিলানের হয়ে গত মৌসুমে ৩৭টি ম্যাচে মাঠে নেমে তিনি দুই গোল করেন। দল সিরি আ-তে পঞ্চম স্থানে শেষ করে এবং কোপা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয়।

এর আগে মদ্রিচ জানিয়েছিলেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ—খেলা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে বিশ্বকাপে ক্রোয়েশিয়া শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের কাছে হেরে বিদায় নেওয়ার পর, মাঠের পারফরম্যান্স বজায় রেখে চুক্তি বাড়ানোর পথেই হাঁটলেন তিনি। 

মদ্রিচের চুক্তি নবায়ন প্রসঙ্গে ইতালিয়ান ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে, ‘এসি মিলান আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে লুকা মদ্রিচ আরও এক মৌসুম, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের হয়ে খেলার চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

গত মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই মদ্রিচ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নম্রতা দিয়ে আমাদের মিডফিল্ডে বিশেষ অবদান রেখেছেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই আইকন আগামী মৌসুমেও ঐতিহ্যবাহী ‘রোসোনেরি’ জার্সিতে নতুন মাইলফলক স্পর্শ করার স্বপ্ন নিয়ে খেলা চালিয়ে যাবেন।’ 

নতুন মৌসুমেও মদ্রিচ তার পরিচিত ১৪ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন।

উল্লেখ্য, নতুন মৌসুমে এসি মিলানে মদ্রিচ খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ রুবেন আমোরিমের অধীনে, যিনি ছাঁটাই হওয়া মাসিমিলিয়ানো আলেগ্রির স্থলাভিষিক্ত হয়েছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৫ বছরের ইতিহাসে এমন লজ্জা আর পায়নি ক্রোয়েশিয়া, ক্ষুব্ধ মদ্রিচ

৩৫ বছরের ইতিহাসে এমন লজ্জা আর পায়নি ক্রোয়েশিয়া, ক্ষুব্ধ মদ্রিচ

যে শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ৪১ বছর বয়সি মদ্রিচ

যে শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ৪১ বছর বয়সি মদ্রিচ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

‘বুড়ো’ মদ্রিচ কি আরও একবার ইংল্যান্ডের স্বপ্ন ভাঙবেন?

‘বুড়ো’ মদ্রিচ কি আরও একবার ইংল্যান্ডের স্বপ্ন ভাঙবেন?

আরও পড়ুন

ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশি আম্পায়ার

ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশি আম্পায়ার

মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত: স্কালোনি

মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত: স্কালোনি

৩৫ বছরের ইতিহাসে এমন লজ্জা আর পায়নি ক্রোয়েশিয়া, ক্ষুব্ধ মদ্রিচ

৩৫ বছরের ইতিহাসে এমন লজ্জা আর পায়নি ক্রোয়েশিয়া, ক্ষুব্ধ মদ্রিচ

ইতিহাসে কখনো যা হয়নি, তেমন ৩টি রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ইতিহাসে কখনো যা হয়নি, তেমন ৩টি রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম