Logo
Logo
×

Advertisement

খেলা

স্ট্রাইকারের ঘাটতি কাটাতে যা ভাবছেন ফ্লিক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

স্ট্রাইকারের ঘাটতি কাটাতে যা ভাবছেন ফ্লিক

Advertisement

বার্সেলোনার আক্রমণভাগে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রবার্ট লেভান্ডোভস্কির ক্লাব ছাড়া এবং ফেরান তোরেসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় কোচ হ্যান্সি ফ্লিক মৌসুমের শুরু থেকেই একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব অনুভব করছেন।

এই সংকট কাটাতে কাতালান ক্লাবটি আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিজেদের অবস্থানে অটল রয়েছে মাদ্রিদের ক্লাবটি। কোনোভাবেই তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়তে রাজি নয় তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন ফ্লিক। খাঁটি স্ট্রাইকার না পাওয়া গেলে ‘ফলস নাইন’ পজিশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তার।

এই তালিকায় অন্যতম নাম দানি ওলমো। বার্সেলোনার একাডেমিতে শুরুতে ফরোয়ার্ড হিসেবে খেললেও পরবর্তী সময়ে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। তবে গোল করার দক্ষতা ও আক্রমণাত্মক ভূমিকা পালনের সক্ষমতার কারণে ফলস নাইন হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছে।

বার্সার আরেক তরুণ প্রতিভা ফেরমিন লোপেজও রয়েছেন সম্ভাব্য বিকল্পদের তালিকায়। মূলত মিডফিল্ডার হলেও তার আক্রমণাত্মক মানসিকতা, দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা এবং গোলের প্রতি আগ্রহ তাকে এই ভূমিকায় কার্যকর করে তুলতে পারে। যদিও ফ্লিক এখনো তাকে এই পজিশনে বড় পরিসরে পরীক্ষা করেননি।

এছাড়া রাফিনিয়ার খেলার ধরনও ফলস নাইন পজিশনের সঙ্গে মানানসই বলে মনে করছে ক্লাবের টেকনিক্যাল টিম। একইভাবে তরুণ তারকা লামিনে ইয়ামালও রয়েছেন আলোচনায়। ইতোমধ্যে কয়েকবার এই ভূমিকায় খেলে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি।

নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর ক্ষেত্রেও বার্সেলোনা একই ধরনের পরিকল্পনা অনুসরণ করছে। লেভান্ডোভস্কির বিদায় ও তোরেসের সম্ভাব্য দলবদলের পর স্পোর্টিং ডিরেক্টর ডেকো এমন খেলোয়াড়দের দিকে নজর দিয়েছেন, যারা উইঙ্গার হওয়ার পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। এ কারণেই নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন ও বরুশিয়া ডর্টমুন্ডের কারিম আদেইয়েমির মতো খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখানো হয়েছে।

অন্যদিকে ফেরান তোরেসও প্রচলিত অর্থে একজন স্বাভাবিক স্ট্রাইকার নন। তবে ফলস নাইন পজিশনে প্রয়োজনীয় অনেক গুণ তার মধ্যে রয়েছে। প্রাক-মৌসুমে ফ্লিক তরুণ খেলোয়াড় ইব্রাহিমা তোনকারা ও তোনি ফার্নান্দেজকেও এই ভূমিকায় যাচাই করে দেখেছেন।

সব মিলিয়ে, একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার না পাওয়া পর্যন্ত বিকল্প কৌশলেই আক্রমণভাগ সামলানোর প্রস্তুতি নিচ্ছেন বার্সা কোচ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম