Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

Advertisement

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্ক গত দুই বছর ধরেই কিছুটা নড়বড়ে। বিশেষ করে গত বছর আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজেও।

এফটিপি অনুযায়ী, গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই সফর এক বছর পিছিয়ে চলতি বছরের আগস্টে নেওয়া হয়। কিন্তু সংশোধিত সময়সূচি নিয়েও এখনো অনিশ্চয়তা কাটেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও সফরটি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে এবার শুধু বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারবে না। সফরের জন্য ভারত সরকারের অনুমোদন প্রয়োজন হবে। এ কারণে শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইবে বিসিসিআই।

বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সফরের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করা হবে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই।

সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে। প্রস্তাবিত সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও চলছে। ফলে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই দেশের সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা।

সূচি অনুযায়ী, ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ভারতীয় দলের। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি মাঠে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত ভারত সরকারের অনুমোদন এবং নির্দেশনার ওপরই নির্ভর করছে বাংলাদেশ সফরে ভারতীয় দলের আসা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর

‘সামর্থ্যের ঘাটতি তো অবশ্যই আছে’, দলের ব্যর্থতা স্বীকার শান্তর

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস ব্যবধানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

আরও পড়ুন

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম