Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ সেরা, প্রথম দিনই আমরা হেরে গিয়েছিলাম: কামিন্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

বাংলাদেশ সেরা, প্রথম দিনই আমরা হেরে গিয়েছিলাম: কামিন্স

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মতে, ম্যাচের প্রথম দিনেই পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা।

Advertisement

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের পর কোনো ধরনের অজুহাত দিতে চান না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার মতে, ম্যাচের প্রথম দিনেই পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা এবং সেখান থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায় ম্যাচটি।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার ডারউইনে ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে টেস্টে অজিদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয়ও নিশ্চিত করেছে টাইগাররা।

রোববার (১৬ আগস্ট) ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমে কথা বলতে গিয়ে কামিন্স বলেন, ‘সম্ভবত আমরা ম্যাচটি প্রথম দিনেই হারতে শুরু করেছিলাম। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, তাই হারের জন্য কোনো অজুহাতও নেই।’

বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে অজি অধিনায়ক বলেন, ‘তারা খেলার প্রতিটি বিভাগেই আমাদের চেয়ে ভালো ছিল। পুরো ম্যাচজুড়ে তারা দারুণ ধৈর্য ও শৃঙ্খলা দেখিয়েছে।’   

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সত্যিই অসাধারণ ক্রিকেট খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাটিং করা প্রয়োজন ছিল। পাশাপাশি বল হাতেও আমরা ম্যাচে প্রভাব ফেলতে পারিনি।’

প্রথম টেস্টে হারলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কামিন্স। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে পরিকল্পনা শুরু করার কথাও জানিয়েছেন তিনি।

কামিন্স বলেন, ‘ম্যাচটি মাত্র শেষ হয়েছে, তাই আমরা এটি নিয়ে বিশ্লেষণ করব। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী এবং পরের ম্যাচে ভালো করার আশা রাখছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স

খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

ইংল্যান্ডকে ধসিয়ে ৩৮ বছরের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিয়ার্ডম্যান

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পাকিস্তানের কাছে বড় হারে বিদায় বাংলাদেশের

বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস

বাগদান অনুষ্ঠানে চোট পেয়ে এক মাসের জন্য মাঠের বাইরে মরিস

আরও পড়ুন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স

খাজার অভিযোগকে ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিলেন কামিন্স

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানাল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম