Logo
Logo
×
   

খেলা

ইয়ামালকে নিয়ে ধোঁয়াশা, ম্যাচের আগে অস্বস্তিতে বার্সেলোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

ইয়ামালকে নিয়ে ধোঁয়াশা, ম্যাচের আগে অস্বস্তিতে বার্সেলোনা

সংগৃহীত

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজের একাদশ নিয়ে এখনো সবাইকে ধোঁয়াশায় রেখেছেন হানসি ফ্লিক। ম্যাচের আগে দলের শেষ অনুশীলনেই ঘটে যায় লামিন ইয়ামালকে নিয়ে একটা বড় চমক। লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ব্যস্ত এক সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছেন এই জার্মান কোচ।

স্পোর্ত পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার শেষ অনুশীলনে অংশ নেননি লামিন ইয়ামাল। এটি ছিল বেশ বড় একটা চমক। এই অনুশীলনে অংশ নেন ২৩ জন খেলোয়াড়, যাদের মধ্যে ছিলেন গাভি, গাব্রিয়েল জেসুস আর দমিনিক লিভাকোভিচ। তবে বার্সেলোনার এই তারকা আলাদাভাবে অনুশীলন করেন।

ফ্লিক ব্যাখ্যা করেন, সাম্প্রতিক সময়ে চোট পেয়েছিলেন ইয়ামাল। এই কারণেই কোচিং স্টাফ তাকে দলের বাকিদের থেকে আলাদা অনুশীলন করাতে চেয়েছিল। তিনি নিশ্চিত করেন, ভ্যালেন্সিয়ায় দলের সঙ্গেই যাবেন ইয়ামাল, তবে তিনি খেলবেন কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি।

ফ্লিক বলেন, ‘সে ম্যাচ খেলতে চায়, একা অনুশীলন করা তারও পছন্দ নয়।’ তিনি আরও উল্লেখ করেন, খেলার মান, মানসিকতা আর মনোবলের দিক থেকে ইয়ামাল ভালো অবস্থায় আছেন। সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি।

জার্মান কোচের বিশ্বাস, অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাই ইয়ামালের জন্য বেশি ভালো। তবে তিনি জোর দিয়ে বলেন, এই তরুণকে শুরুর একাদশে রাখা হবে নাকি বিশ্রাম দেওয়া হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম