Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামের লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধের কারণ জানাল মেটা

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:২৬ এএম

ইনস্টাগ্রামের লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধের কারণ জানাল মেটা

Advertisement

ইনস্টাগ্রামে ২০২৬ সালের সবচেয়ে বড় ‘ক্লিনআপ অভিযান’ চালিয়েছে মেটা। এই অভিযানে কোটি কোটি ভুয়া, বট ও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।

এর প্রভাব পড়েছে বিশ্বের জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার ও বিভিন্ন ব্র্যান্ডের অ্যাকাউন্টেও। অনেকের ফলোয়ার সংখ্যা রাতারাতি লাখ লাখ কমে গেছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কাইলি জেনার। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের এই অভিযানের পর তার ফলোয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ কমে গেছে।

শুধু কাইলিই নন, আরও অনেক সেলিব্রিটি ও কনটেন্ট নির্মাতার ফলোয়ার সংখ্যায় বড় ধরনের পতন দেখা গেছে। বিষয়টি সামনে আসার পর সামাজিকমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মকে আরও নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাখতে তারা নিয়মিতভাবেই এ ধরনের পদক্ষেপ নেয়। মূলত যেসব ভুয়া বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট লাইক, কমেন্ট ও ফলোয়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়াতে ব্যবহার করা হয়, সেগুলোই এই অভিযানে সরিয়ে দেওয়া হয়েছে।

মেটার এক মুখপাত্র বলেন, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অপসারণের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই কিছু ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে যেতে পারে। তবে প্রকৃত ও সক্রিয় ব্যবহারকারীরা এতে প্রভাবিত হননি।

এদিকে সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই দাবি করছেন, এই অভিযানে ইনস্টাগ্রামের নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টও রেহাই পায়নি। এক্সে (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী লিখেছেন, ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও নাকি কয়েক মিলিয়ন ফলোয়ার কমে গেছে। ফলে অনেকে বলছেন, এই ক্লিনআপে কেউই ছাড় পায়নি।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

৭ দেশে টিকটকের বিজ্ঞাপনে মেটার নিষেধাজ্ঞা

৭ দেশে টিকটকের বিজ্ঞাপনে মেটার নিষেধাজ্ঞা

কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রাম-ফেসবুকে কঠোর বিধিনিষেধ চায় ফ্লোরিডা

কিশোরদের সুরক্ষায় ইনস্টাগ্রাম-ফেসবুকে কঠোর বিধিনিষেধ চায় ফ্লোরিডা

জনপ্রিয়তার আড়ালে মানসিক স্বাস্থ্য ও তথ্য সুরক্ষার চ্যালেঞ্জ

ইনস্টাগ্রামের ১৬ বছর জনপ্রিয়তার আড়ালে মানসিক স্বাস্থ্য ও তথ্য সুরক্ষার চ্যালেঞ্জ

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ মন্তব্য করে বিতর্কে ইলন মাস্ক

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

আরও পড়ুন

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

‘যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়া হবে’

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম