Logo
Logo
×

Advertisement

টেনিস

২০২৮ অলিম্পিকও মাতাতে চান জোকোভিচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

২০২৮ অলিম্পিকও মাতাতে চান জোকোভিচ

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। সংগৃহীত ছবি

Advertisement

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ ৪১ বছর বয়সে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। ৩৮ বছর বয়সী এই সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় বর্তমানে ক্যারিয়ারের শেষদিকে পৌঁছেছেন এবং সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে ২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জেতার পরও তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৮ সালে অলিম্পিকে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চান।

২০২৮ সালের ১৪ জুলাই অলিম্পিক শুরু হলে জোকোভিচের বয়স হবে ৪১ বছর। তবুও তিনি বলেছেন, এখনও তার লক্ষ্য হলো অলিম্পিক শিরোপা ধরে রাখা। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটি অনেক দূরের ব্যাপার, কিন্তু আমার জীবনের এই পর্যায়ে এটি এক বড় লক্ষ্য। তবে আমি সেখানে পৌঁছানোর প্রত্যাশা রাখি।’

অস্ট্রেলিয়ান ওপেনে সদ্য সমাপ্ত সেমিফাইনালে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে পরাজিত করলেও ফাইনালে বর্তমান এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে হেরে যান। এই হারের পর জোকোভিচ বলেন, ২০২৮ অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে তিনি নিজের ম্যাচসূচি কমিয়ে আনতে পারেন। তিনি বলেন, ‘আগামীকাল কী হবে তা ঈশ্বরই জানেন, ছয় বা বারো মাস পরের বিষয় তো বাদই দিলাম। এটা একটি দারুণ যাত্রা ছিল। আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এখনো নিশ্চিত না, তবে আমি ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই। এর মানে হতে পারে বছরে কয়েকটি টুর্নামেন্ট খেলব, বা হয়তো ১০-১৫টা, কিংবা কিছুই না। আমি এখনই এ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর ইউএস ওপেনে আবার একসঙ্গে সেরেনা-ভেনাস

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন ফেদেরার

আরও পড়ুন

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম