Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অভিনয়ে ব্যস্ততা বাড়ছে আইশা খানের

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অভিনয়ে ব্যস্ততা বাড়ছে আইশা খানের

Advertisement

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের অভিনয়গুণে আলাদা জায়গা তৈরি করেছেন আইশা খান। নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমা-বিভিন্ন মাধ্যমে কাজ করে এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার নতুন নাটক ‘জোছনায় ফেরা’ নিয়ে পর্দায় হাজির হওয়ার অপেক্ষায় এ অভিনেত্রী। শফিকুর রহমান শান্তনুর লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা। রাজধানীর উত্তরার একটি বাড়িতে এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে আইশার সহশিল্পী হিসাবে রয়েছেন ইরফান সাজ্জাদ। নাটকটি শিগ্গির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে আইশা খান বলেন, ‘নাটকের গল্প বেশ সুন্দর। কাজ করেও ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।

নতুন এ কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আইশার ব্যস্ততাও বেড়েছে। গত বছরের শেষ দিকে ‘ম্যাজিক বাউলিয়ানা’ উপস্থাপনায় টানা প্রায় পাঁচ মাস ব্যস্ত থাকার কারণে অভিনয়ে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। অনুষ্ঠানটির দায়িত্ব শেষ করে চলতি বছরের শুরুতে আবারও নিয়মিত অভিনয়ে ফিরেছেন আইশা। ফেরার পর একাধিক নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী। এর মধ্যে ‘সে কী আসবে না’, ‘আমি একজন খুনি বলছি’ ও ‘হৃদয়ে তুমি’ উল্লেখযোগ্য। এদিকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও আইশার ব্যস্ততা রয়েছে। প্রসূণ রহমান পরিচালিত ‘শেকড়’ সিনেমায় এফ এস নাঈমের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অভিবাসন, শিকড় ও পরিচয়ের সংকটকে ঘিরে নির্মিত সিনেমাটি মুক্তিও পেয়েছে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আইশা। ফলে নতুন নাটক ‘জোছনায় ফেরা’ তার ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে বলেই মনে করছেন দর্শক। সামনে নাটক ও সিনেমা-দুই মাধ্যমেই তাকে আরও ব্যস্ত দেখা যাবে, এমন প্রত্যাশাই এখন ভক্তদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

আরও পড়ুন

সিনেমার বাজেট বনাম আয়ের বাস্তবতা প্রযোজকের হাতে আসে কত টাকা

প্রযোজকের হাতে আসে কত টাকা

একই আয়োজনে নোবেল ও রুহানী

একই আয়োজনে নোবেল ও রুহানী

নায়িকা থেকে মা

নায়িকা থেকে মা

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম