Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

গ্রন্থ জগৎ

তাযকিরায়ে যুলফিকার জীবন, কর্ম ও স্মৃতিচারণ

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তাযকিরায়ে যুলফিকার জীবন, কর্ম ও স্মৃতিচারণ

Advertisement

যুগে যুগে আল্লাহতায়ালা উম্মাহর হিদায়াত, আত্মশুদ্ধি ও দ্বীনের পুনর্জাগরণের জন্য এমন কিছু মহামানবের আবির্ভাব ঘটান, যাদের জীবন হয়ে ওঠে অসংখ্য মানুষের জন্য পথনির্দেশ ও অনুপ্রেরণার উৎস।

আরেফবিল্লাহ, মাহবুবুল উলামা ওয়াস সুলাহা, হজরত মাওলানা হাফেজ পীর যুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদী (রহ.) ছিলেন তেমনই এক বিরল ব্যক্তিত্ব। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক তাযকিয়া ও তাসাউফের বিশ্বস্ত ব্যাখ্যাতা, অসংখ্য মানুষের আত্মশুদ্ধির মুুরুব্বি এবং আলেম-ওলামা ও তরুণদের প্রেরণার উৎস ছিলেন। শরিয়ত ও তরিকত, ইলম ও আমল, দাওয়াত ও তারবিয়াতের অপূর্ব সমন্বয় তার জীবনকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য।

তার ইন্তেকালের পর মাসিক ‘আল-ফুরকান’ (ভারত)-এর সম্পাদক আল্লামা মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী (হাফিযাহুল্লাহ) সম্পাদিত ‘তাযকিরায়ে জুলফিকার’ বিশেষ সংখ্যায় তার জীবন, কর্ম, ইলমী ও দাওয়াতি অবদান, তাসাউফী খেদমত এবং দেশ-বিদেশের ওলামা, মাশায়েখ, খলিফা ও শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ সংকলিত হয়েছে।

বাংলাভাষী পাঠকদের জন্য গ্রন্থটি অনুবাদ ও সংকলন করেছেন মাওলানা মুফতি সলিমুদ্দীন মাহদী কাসেমী। মূল গ্রন্থের ভাব ও আবেগ অক্ষুণ্ন রেখে অনুবাদের পাশাপাশি বাংলাদেশের খলিফাগণের গুরুত্বপূর্ণ স্মৃতিচারণও এতে সংযোজন করা হয়েছে।

‘তাযকিরায়ে জুলফিকার’ শুধু একটি স্মারকগ্রন্থ নয়; এটি একজন মহান মুরুব্বির জীবন, কর্ম ও রুহানি উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ দলিল। আত্মশুদ্ধি, ইলম-আমল, চরিত্রগঠন ও দ্বীনি চেতনায় আগ্রহী পাঠকের জন্য বইটি হতে পারে মূল্যবান পাথেয়। বইটি রকমারি ডটকমসহ বাংলাদেশের সব অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সামগ্রিকভাবে মানুষ ইসলামের দিকেই ফিরে আসছে

একান্ত সাক্ষাৎকারে আল্লামা সাজ্জাদ নোমানী সামগ্রিকভাবে মানুষ ইসলামের দিকেই ফিরে আসছে

উম্মাহর জাগরণে আলেমদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার

সাক্ষাৎকার: আল্লামা সাজ্জাদ নোমানী উম্মাহর জাগরণে আলেমদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার

ভয় নয়, ভালোবাসায় গড়ে উঠুক শিশু— আল্লামা সাজ্জাদ নোমানীর আহ্বান

ভয় নয়, ভালোবাসায় গড়ে উঠুক শিশু— আল্লামা সাজ্জাদ নোমানীর আহ্বান

সমাজ পরিবর্তনে আলেমদের নেতৃত্ব দিতে হবে: আল্লামা সাজ্জাদ নোমানী

সমাজ পরিবর্তনে আলেমদের নেতৃত্ব দিতে হবে: আল্লামা সাজ্জাদ নোমানী

বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী

বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

আরও পড়ুন

আসছে ওয়াজ মাহফিলের মৌসুম বয়ানের সুরে ছড়াক ইমানের নুর

বয়ানের সুরে ছড়াক ইমানের নুর

পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে ইসলামের নির্দেশনা

পণ্যের গুণগতমান নিশ্চিতকরণে ইসলামের নির্দেশনা

জান্নাত কল্পনাতীত সুখ-শান্তির চিরস্থায়ী আবাস

জান্নাত কল্পনাতীত সুখ-শান্তির চিরস্থায়ী আবাস

আদর্শ মা আদর্শ সন্তান

আদর্শ মা আদর্শ সন্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম