Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পুঠিয়ায় বালুর ট্রাক উলটে বাজারে, নিহত ৫ চাষি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুঠিয়ায় বালুর ট্রাক উলটে বাজারে, নিহত ৫ চাষি

ছবি: যুগান্তর

Advertisement

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে বালুবাহী ট্রাক উলটে পাঁচ কলাচাষি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহত একজনের বিচ্ছিন্ন পা অন্য লাশের সঙ্গে পাওয়া গেছে। রাজধানীর মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-বাইক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজন। এছাড়া দুই স্থানে ঝরেছে আরও দুই প্রাণ। তাদের মধ্যে বগুড়ায় বৃদ্ধ এবং গাজীপুরে যুবক রয়েছেন। এদিকে ঠাকুরগাঁয়ে দুই গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী, পুঠিয়া ও বাগাতিপাড়া : ঘটনাস্থলে নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম আলী, পাইকপাড়ার আক্কেল আলী প্রামাণিকের ছেলে মুনকের আলী প্রামাণিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগরের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু, রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুরের মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে মারা যান পুঠিয়া উপজেলার খুঁটিপাড়ার আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী। এছাড়া আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে পুঠিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা সদর থেকে চার কিলোমিটার আগে ঝলমলিয়া বাজারে মহাসড়কের ওপর প্রতিদিন বসে কলার হাট। নাটোরগামী ট্রাকটি উলটে কলা বিক্রেতাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থালে চারজন ও হাসপাতালে একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বালুবাহী ডাম্প ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে ঝলমলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উলটে যায়। নিহতদের একজনের লাশ বাড়ি নিয়ে যায় স্বজনরা। আর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে হাইওয়ে থানা পুলিশ লাশগুলো হস্তান্তর করে নিহতদের পরিবারের কাছে। বাগাতিপাড়ার সেন্টুর লাশ বাড়িতে আনার পর দাফনের প্রস্তুতি চলছিল। গোসল করানোর সময় তিনটি পা দৃষ্টিগোচর হয়। এতে বিভ্রান্তিতে পড়ে পরিবার। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী বলেন, লাশের প্যাকেট খুলেই তিনি দুটি পায়ের জায়গায় তিনটি পা দেখে পরিবারকে জানান। পরে তারা জানতে পারেন, ওই দুর্ঘটনায় চারঘাট উপজেলার রায়হান হোসেনের দুটি পা-ই বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রায়হানের পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন পা দুটির সন্ধান করছিলেন। সেন্টুর চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, পুলিশের মাধ্যমে জানতে পারি আহত একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। তখন বুঝতে পারি অতিরিক্ত পা সেই ব্যক্তির। পরে পুলিশ দুপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমন্বয় করে অতিরিক্ত পা-টি নিয়ে যায়।

হাজারীবাগ ও নবাবগঞ্জ (ঢাকা) : মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহতরা হলেন-বৃদ্ধ নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী যুবক ইয়াসিন আরাফাত। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নয়ন যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা। তিনি রমেজ তালুকদারের ছেলে। আর ইয়াসিন দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি বাশার জহিরুল ইসলামের ছেলে। এদিকে দোহারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা অষ্টমী দাশের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কার্তিকপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। অষ্টমী দাশ কার্তিকপুর এলাকার স্বর্গীয় দুলাল দাশের স্ত্রী ও বাজারে ব্যবসায়ী শিবু দাশ এবং বাবু দাশের মা।

বগুড়া : কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মমতাজ সোনার নিহত হয়েছেন। বুধবার উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মমতাজ কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চ ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মঞ্জিলা বেগমের স্বামী।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে কাভ্যার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক আব্দুল জলিল প্রাণ হারিয়েছেন। তিনি বুধবার মৌচাক আমবাগান এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। জলিল গাজীপুর সদর এলাকার হরিনচালা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

ঠাকুরগাঁও : সদর উপজেলায় নৈশকোচ-তেলবাহী লরির সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন দাতা সদস্য

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই: ভূমিমন্ত্রী

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবার

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

বিদায়ী ইউএনওর কাণ্ড! সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা উধাও

আরও পড়ুন

ডেঙ্গুর মৌসুমে চাহিদা বাড়ছে, সরবরাহে টান রোগীর পথ্য এখন বিলাসপণ্য

রোগীর পথ্য এখন বিলাসপণ্য

বিশ্ব প্রাণী দিবস আজ একটি প্রাণী কমে গেলে প্রভাব পুরো পরিবেশে

একটি প্রাণী কমে গেলে প্রভাব পুরো পরিবেশে

৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল

৬০ শতাংশ মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অচল

কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখি

কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম