Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

শেবাচিম হাসপাতাল

অপারেশন থিয়েটারে শিশুকে চড়থাপ্পড়

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অপারেশন থিয়েটারে শিশুকে চড়থাপ্পড়

শেবাচিম হাসপাতালে রিমন

Advertisement

বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। ইনজেকশন দেওয়ার সময় ভয় পেয়ে নড়াচড়া করায় শিশুটিকে মারধরের এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনাটি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারীকে বহিষ্কার করেছে।

ভুক্তভোগী শিশুটির নাম রিমন। সে পটুয়াখালী জেলার বাসিন্দা। জানা গেছে, দুর্ঘটনায় তার হাতের একটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে বরিশালের শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে আনার পর দীর্ঘ সময় শিশুটিকে অপেক্ষা করতে হয়। প্রায় ৯ ঘণ্টা পর তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুলটি আর জোড়া লাগানো সম্ভব না।

এরপর শিশুটিকে চিকিৎসার অংশ হিসাবে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় ইনজেকশনের ভয়ে রিমন চিৎকার করে এবং নড়াচড়া করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারের চিকিৎসকের সহকারী শাহীন (নাজমুল) তার গালে থাপ্পড় মারেন।

পরিবারের সদস্যরা জানান, থাপ্পড় মারার পর শিশুটি কান্না শুরু করে। পরে তার অভিভাবকরা সেখানে গিয়ে দেখেন রিমনের গালে স্পষ্ট আঙুলের ছাপ রয়েছে। থাপ্পড়টি এতোই তীব্র ছিলে যে শিশুটির চোখে ও রক্ত জমাট বেঁধে যায়।

এই ঘটনার প্রতিবাদ করতে গেলে হাসপাতালের ওই কর্মচারীসহ সংশ্লিষ্টরা তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বের করে দেন বলেও অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হলে তদন্তের আশ্বাস দেওয়া হয়। শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মচারী শাহীনকে (নাজমুল) সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

বিএনপি নেতাকে হত্যা: সাবেক ছাত্রদল নেতাসহ ১৭ জনের নামে মামলা

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম