Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

হাতীবান্ধা সীমান্তে ‘গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

বিজিবির টহল জোরদার

Advertisement

Icon

রংপুর ব্যুরো ও লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাতীবান্ধা সীমান্তে ‘গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে খাদিমুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মারা গেছেন বলে পরিবার দাবি করলেও মৃত্যুর কারণ স্পষ্ট করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবি টহল জোরদার করেছে।

নিহতের পরিবার জানায়, ‘মানসিক ভারসাম্যহীন’ খাদিমুল বুধবার রাত আটটার দিকে কাঁটাতারের বেড়ার এপাশে সীমান্তের একটি নদীতে মাছ ধরতে গেলে কাঁটাতারের ওপার থেকে গুলি চালায় বিএসএফ। গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে গেলে সেখানে রাতেই ওই যুবক মারা যায়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানেও বাংলাদেশিকে হত্যার কথা স্বীকার করেনি বিএসএফ। ফলে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকের চেষ্টা চালানো হচ্ছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

নিহতের মা লাইলী বেগম বলেন, ‘আমার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে মাঝে মধ্যেই মাছ ধরতে জাল নিয়ে বেরিয়ে যায়। বুধবারও সীমান্তে মাছ ধরতে গেলে তাকে গুলি করে মেরে ফেলে বিএসএফ।’

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, গুলিবিদ্ধের প্রকৃত কারণ নিরূপণে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের ধরন পর্যালোচনায় বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘নিহতের শরীরের ক্ষত দেখে প্রাথমিকভাবে গুলির চিহ্ন বলে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

আরও পড়ুন

যুদ্ধে হুমকিতে সৌদি আরবের শ্রমবাজার রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

রেমিট্যান্স যোদ্ধারা বিপাকে

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস আজ প্রান্তিক নারীর শ্রম বঞ্চনার বৃত্তেই

প্রান্তিক নারীর শ্রম বঞ্চনার বৃত্তেই

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে গ্রামের নারীরা

আইএমএফ-বিশ্বব্যাংক গ্রুপের সভা বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা

বড় ঋণের সঙ্গে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম