Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

৫০ হাজার টাকার জন্য রোহিঙ্গা শিশুকে হত্যা

দম্পতি গ্রেফতার

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৫০ হাজার টাকার জন্য রোহিঙ্গা শিশুকে হত্যা

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজের দুদিন পর ওমাইর নামে চার বছর বয়সি এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বাবার অভিযোগ, অপহরণের পর তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। এ ঘটনায় রোহিঙ্গা দম্পতি আব্দুর রহমান ও আনসার বেগমকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৩ ব্লকে ময়লার ট্যাংকির পাশে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওমাইর ওই ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। গ্রেফতার দম্পতিও ওই ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায়, ৮ অক্টোবর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ও ব্লক হেড মাঝি বিষয়টি পুলিশকে জানান। শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে জামতলী পুলিশ ক্যাম্প।

৯ অক্টোবর শিশুটির বাবা পুলিশকে জানান, আব্দুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন। এ অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় শনিবার আব্দুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে তাদের বসতঘর সংলগ্ন ময়লার ট্যাংকির পাশে টিনের বেড়ার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে শিশু ওমাইরকে অপহরণ করেন। পরে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে তারা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। তাদের আদালতে পাঠানো হয়।

জামতলী পুলিশ ক্যাম্প-১৫-এর পরিদর্শক তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, লাশ উদ্ধারের পর উখিয়া থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওই রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

থার্মাল ইমেজার ব্যবহারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১

গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ৬৫ জন উদ্ধার, আটক ১১

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

বিদেশে পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার

বিদেশে পাচারের উদ্দেশে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি

বনভোজনে কার্যক্রম নিষিদ্ধ দলের স্লোগান, প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম